Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
চন্দ্রযান-৩: চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের অপেক্ষায় ল্যান্ডার

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
23 August, 2023, 12:45 pm
Last modified: 23 August, 2023, 01:05 pm

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান

চন্দ্রযান-৩: চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের অপেক্ষায় ল্যান্ডার

বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরপরই চাঁদের বুকে অবতরণ করতে যাচ্ছে চন্দ্রযান-৩।
দ্য গার্ডিয়ান
23 August, 2023, 12:45 pm
Last modified: 23 August, 2023, 01:05 pm
ছবি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারত। বুধবার (২৩ আগস্ট) দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরপরই চাঁদের বুকে অবতরণ করতে যাচ্ছে চন্দ্রযান-৩। চন্দ্রযানের ল্যান্ডার 'বিক্রম'-এর চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের কথা রয়েছে।

চন্দ্রযান-৩ যদি সফল হয় তাহলে ভারতই হবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ।

'চন্দ্রযান' একটি সংস্কৃত শব্দ, যার ইংরেজি প্রতিরূপ 'মুনক্রাফট'। এর আগে ২০১৯ সালে দক্ষিণ মেরুতে ভারতের প্রথম চন্দ্রযান অবতরণ প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। সম্প্রতি জানা যায়, রাশিয়াও দক্ষিণ মেরুতে অভিযান চালাতে যাচ্ছে। ১১ আগস্ট ল্যান্ডার নিয়ে তাদের লুনা-২৫ রকেট উৎক্ষেপণ করা হয়। এটি ছিল প্রায় ৫০ বছর পর রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান।

ভারতের আগেই, গত ২১ আগস্ট রুশ মহাকাশযান দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে প্রত্যাশা করা হয়েছিল। তবে রবিবার (২০) আগস্ট জানা যায়, মহাকাশযানটি বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার অভিযান ব্যর্থ হয়ে যাওয়ার ফলে পৃথিবীর একমাত্র উপগ্রহের দক্ষিণ মেরুতে সফলভাবে চন্দ্রযান অবতরণ করানো প্রথম দেশ হয়ে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে ভারতের।

ভারতের চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয় গত ১৪ জুলাই। ছবি: ইসরো হ্যান্ডআউট/ইপিএ

চলতি সপ্তাহে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো চাঁদের আরও কিছু ছবি শেয়ার করেছে। শনিবার চন্দ্রপৃষ্ঠের মাত্র ৭০ কিলোমিটার দূর থেকে ছবিগুলো তুলেছে দেশটির চন্দ্রযান-৩। ভারতের মহাকাশ সংস্থার সাবেক প্রধান কে শিভান বলেন, ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরার (এলপিবিসি) তোলা ছবিগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই অভিযান সফল হবে।

সোমবার এএফপিকে তিনি বলেন, "এটা আমাদের সাহস দিচ্ছে যে আমরা কোনো সমস্যা ছাড়াই এই অভিযান সফলভাবে সম্পন্ন করতে পারবো।"

শিভান আরও জানান যে, চার বছর আগে প্রথম অভিযানের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে ইসরো। সেবার বিজ্ঞানীরা চাদের দক্ষিণ মেরুতে অবতরণের অল্প কিছুক্ষণ আগে একটি লুনার মডিউলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন।

"চন্দ্রযান-৩ আরও শক্তিশালীভাবে এগিয়ে চলেছে। আমরা আত্মবিশ্বাসী এবং আমরা আশা করছি যে সবকিছু ভালোভাবেই শেষ হবে", বলেন শিভান।

প্রায় ছয় সপ্তাহ আগে হাজার হাজার দর্শকের সামনে এ মিশন শুরু হয়। ভারতের চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয় গত ১৪ জুলাই। যদিও ১৯৬০ ও ১৯৭০-এর দশকের অ্যাপোলো মিশনের চেয়ে চাঁদে পৌঁছাতে অনেক বেশি সময় লাগছে চন্দ্রযান-৩ এর।

তৎকালীন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম শক্তিশালী রকেট ব্যবহার করছে ভারত। তার পরিবর্তে মহাকাশযানটি চন্দ্রের গতিপথে মাসব্যাপী যাত্রা করার আগে গতি অর্জনের জন্য পৃথিবীকে বেশ কয়েকবার প্রদক্ষিণ করেছিল।

মহাকাশযানটির ল্যান্ডারের নাম 'বিক্রম'; সংস্কৃত ভাষায় যার অর্থ 'বীরত্ব'। গত সপ্তাহে ল্যান্ডারটি প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গত ৫ আগস্ট চন্দ্রের কক্ষপথে প্রবেশ করার পর থেকে চাঁদের পৃষ্ঠের ছবি পাঠাচ্ছে।

অবতরণের একদিন আগেও ইসরো সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, "এখন পর্যন্ত ভালোভাবেই এগোচ্ছে চন্দ্রযান।"

এই অভিযান সফল হলে মহাকাশ গবেষণার এক অভিজাত শ্রেণিতে অন্তর্ভুক্ত হবে ভারত। যুক্তরাষ্ট, রাশিয়া ও চীনের পর চাঁদে অবতরণ করা চতুর্থ দেশ হবে ভারত।

অথচ মহাকাশ গবেষণায় ভারতে বরাদ্দকৃত অর্থ চীন ও যুক্তরাষ্ট্রের তুলনায় অতি ক্ষুদ্র বলা যায়। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে জানা যায়, সর্বশেষ বাজেটে মহাকাশ বিভাগে ভারতের বরাদ্দ ছিল ১.৫ বিলিয়ন ডলার। এতে ইসরো-সহ বাকি সবকিছুর ব্যয় অন্তর্ভুক্ত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস এডমিনিস্ট্রেশন বিভাগের জন্য বরাদ্দ ছিল ২৫ বিলিয়ন ডলার।

সর্বশেষ অভিযানের ব্যয় ধরা হয়েছে ৭৪ দশমিক ৬ মিলিয়ন ডলার, যা অন্যান্য দেশের তুলনায় খুবই কম। 

Related Topics

টপ নিউজ

ভারত / অবতরণ / ইতিহাস / ল্যান্ডার / চন্দ্রযান-৩ / দক্ষিণ মেরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net