Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ছিলেন স্কুল শিক্ষক, তারপর টেক উদ্যোক্তা; এবার কৃষির দিকে ঝুঁকছেন জ্যাক মা

আন্তর্জাতিক

ইনসাইডার
02 August, 2023, 11:40 am
Last modified: 02 August, 2023, 11:53 am

Related News

  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান

ছিলেন স্কুল শিক্ষক, তারপর টেক উদ্যোক্তা; এবার কৃষির দিকে ঝুঁকছেন জ্যাক মা

সম্প্রতি, ৫৮ বছর বয়সী এই বিলিয়নিয়ার একটি নতুন এগ্রোটেক কোম্পানিতে বিনিয়োগ করেছেন বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
ইনসাইডার
02 August, 2023, 11:40 am
Last modified: 02 August, 2023, 11:53 am
জ্যাক মা। ছবি: সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা, বিলিয়নিয়ার চীনা উদ্যোক্তা জ্যাক মা'র জীবন একের পর এক রোমাঞ্চকর ঘটনায় পরিপূর্ণ। একসময় চীনের সবচেয়ে দাপুটে একজন বিলিয়নিয়ার হিসেবে খ্যাতি পাওয়া জ্যাক মা বেশ কয়েকবছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিলেন। তবে এবার জানা গেল, কৃষিতে বিনিয়োগে আগ্রহী হয়েছেন তিনি।

মাত্র কিছুদিন আগেই হংকং এবং টোকিওতে শিক্ষকতার সুযোগ পেয়েছেন জ্যাক মা। তার জীবনের শুরুটাও হয়েছিল স্কুলে শিক্ষকতার মাধ্যমে। তবে এবার ৫৮ বছর বয়সী এই বিলিয়নিয়ার একটি নতুন এগ্রোটেক কোম্পানিতে বিনিয়োগ করেছেন বলে জানা গেছে। কোম্পানি-ইনফরমেশন ডেটা দেয় এমন একটি প্রতিষ্ঠান, তিয়ানইয়াচা'র বরাত দিয়ে সোমবার সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর জানায়।

এগ্রোটেক স্টার্টআপ প্রতিষ্ঠানটির নাম 'ওয়ান পয়েন্ট এইট মিটারস মেরিন টেকনোলজি কো.'। এটি গত ২০ জুলাই হ্যাংঝুতে (যেখানে আলিবাবার সদর দপ্তর অবস্থিত) একটি বৈধ প্রতিষ্ঠান হিসেবে রেজিস্টার করা হয়। জ্যাক মার ইনভেস্টমেন্ট-হোল্ডিংস কোম্পানিগুলোর মধ্যে হ্যাংঝু দাজিংতু নাম্বার ২২ আর্টস অ্যান্ড কালচার কো.-এর এই স্টার্টআপে ১০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

জ্যাক মা লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ার প্রায় তিন বছর পর এই বিনিয়োগের খবর গণমাধ্যমে এলো। ২০২০ সালের অক্টোবরে একটি বক্তৃতায় চীনের আর্থিক-নিয়ন্ত্রক ব্যবস্থার সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে, চীনা ব্যাংকগুলো এক ধরনের 'বন্ধকী' মনমানসিকতা নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এই সমালোচনার ফলে চীনা নিয়ন্ত্রকরা জ্যাক মা এবং তার ব্যবসায়িক কার্যক্রমের ওপর ব্যাপক তদন্ত চালায় এবং এরই জের ধরে চীনের টেক প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যাপক ধরপাকড় শুরু হয়।

গত কয়েক বছর নিভৃতে কাটানোর সময়টায় জ্যাক মা এগ্রোটেক নিয়ে পড়াশোনার পাশাপাশি বিশ্বভ্রমণ করেছেন বলে প্রতীয়মান হচ্ছে।

জ্যাক মার কাজের সময়সূচির সঙ্গে পরিচিত, তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে জানা যায়, ২০২১ সালের অক্টোবরে জ্যাক মা ছিলেন স্পেনে এবং সেখানে তিনি পরিবেশের সাথে সংশ্লিষ্ট কৃষি ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছিলেন। এছাড়াও, তিনি এগ্রোটেক নিয়ে পড়াশোনার জন্য নেদারল্যান্ডস, জাপান এবং থাইল্যান্ডেও গিয়েছেন বলে জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট।

চলতি বছরের মে মাসে টোকিও কলেজ ঘোষণা দেয় যে জ্যাক মা তাদের প্রতিষ্ঠানে শিক্ষকতা করবেন এবং এর পাশাপাশি টেকসই কৃষি ও খাদ্য উতপাদন বিষয়ে গবেষণা করবেন।

জ্যাক মা ২০১৯ সালে আলিবাবা থেকে অবসর নেন এবং জ্যাক মা ফাউন্ডেশনের পরিষদে যুক্ত হন। তবে এ বিষয়ে জানতে চাইলে জ্যাক মা ফাউন্ডেশন তাতক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

Related Topics

টপ নিউজ

জ্যাক মা / বিনিয়োগ / এগ্রোটেক / শিক্ষক / বিলিয়নিয়ার / উদ্যোক্তা / কৃষি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net