Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
নীল পাখির বিদায়, চলে এল টুইটারের নতুন লোগো ‘X’

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
24 July, 2023, 04:35 pm
Last modified: 24 July, 2023, 04:51 pm

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

নীল পাখির বিদায়, চলে এল টুইটারের নতুন লোগো ‘X’

নীল-সাদা 'থিম'-এর বদলে টুইটারের নয়া 'থিম' এখন কালো। 
হিন্দুস্তান টাইমস
24 July, 2023, 04:35 pm
Last modified: 24 July, 2023, 04:51 pm
ছবি: রয়টার্স

বদলে গেল টুইটারের লোগো। ঘোষণা আগেই হয়েছিল। এবার তা কার্যকর হলো। অতি পরিচিত নীল পাখির বদলে টুইটারের লোগো এখন 'X'।  

নতুন লোগো 'লাইভ' হয়েছে আজই। পাশাপাশি নীল-সাদা 'থিম'-এর বদলে টুইটারের নয়া 'থিম' এখন কালো। 

এদিকে গত রাতেই টুইটারের নয়া ইউআরএল-এর ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। এবার থেকে টুইটারে যেতে গেলে twitter.com/-এর পাশাপাশি X.com-এও ক্লিক করা যাবে। 

উল্লেখ্য, মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার পর থেকে ইলন মাস্ক একের পর এক বদল করেই চলেছেন। এই আবহে গতকালই এক টুইট বার্তায় মাস্ক জানিয়েছিলেন, 'শীঘ্রই আমরা টুইটার ব্র্যান্ডকে বিদায় জানাব।'   

ভেরিফিকেশনের ক্ষেত্রে আগেই টাকা নেওয়া চালু করেছিল টুইটার। এদিকে সদ্য আরও এক বদল এসেছে প্ল্যাটফর্মটিতে। নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে টুইটারে নির্দিষ্ট সংখ্যার বেশি টুইট দেখা যাবে না। ভেরিফায়েড অ্যাকাউন্ট হলে দৈনিক ৬,০০০ টুইট দেখা বা পড়া যাবে। এদিকে আনভেরিফায়েড অ্যাকাউন্ট দিনে মাত্র ৬০০টি টুইট পড়তে বা দেখতে পারবে। 

এদিকে সদ্য টুইটারে যোগ দেওয়া আনভেরিফায়েড অ্যাকাউন্টধারী দিনে মাত্র ৩০০টি টুইটই দেখতে পারবেন। এর আগে টুইটারে অ্যাকাউন্ট না থাকলেও টুইট দেখা যেত। তবে এবার থেকে সেটাও আর করা যাবে না।

এদিকে ফেসবুক, ইউটিউবের মতো এবার টুইটার থেকেও অর্থ উপার্জন করা যাবে। সম্প্রতি ইলন মাস্ক জানান, বিজ্ঞাপন বাবদ আয় ভাগ করে সরাসরি টুইটার থেকে টাকা কামাতে পারবেন নেটিজেনরা। তবে সেক্ষেত্রে একটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। তবে টুইটার থেকে উপার্জন করতে সংশ্লিষ্ট ইউজারের অ্যাকাউন্টে ব্লু টিক থাকা আবশ্যক। 

কীভাবে আয় করবেন নেটিজেনরা? যখন কেউ ভেরিফায়েড অ্যাকাউন্টে যাবে। সেই সময় সেই পেজে যে বিজ্ঞাপন দেখানো হবে, তা থেকে যা লাভ হবে, তার ভাগ দেওয়া হবে সেই অ্যাকাউন্টের মালিককে। 

Related Topics

টপ নিউজ

টুইটার / মাস্ক / ইলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net