Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মেটার ‘থ্রেডস’ এর বিরুদ্ধে মামলার হুমকি টুইটারের!

আন্তর্জাতিক

সিএনএন
07 July, 2023, 12:50 pm
Last modified: 07 July, 2023, 01:12 pm

Related News

  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • নির্বাচনকালীন ভুয়া তথ্য মোকাবিলায় মেটার উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে: লুৎফে সিদ্দিকী
  • আসিফ মাহমুদের হাদি সংক্রান্ত পোস্টে ‘গণ-রিপোর্ট’, ফেসবুক পেইজ সরিয়ে ফেলার অভিযোগ 
  • উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে অন্তর্বর্তী সরকারের চিঠি

মেটার ‘থ্রেডস’ এর বিরুদ্ধে মামলার হুমকি টুইটারের!

গত বুধবার টুইটারের পক্ষ থেকে আইনজীবী অ্যালেক্স স্পিরো মেটার সিইও মার্ক জাকারবার্গকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে মেটার বিরুদ্ধে নকলের অভিযোগ এনেছে টুইটার। 
সিএনএন
07 July, 2023, 12:50 pm
Last modified: 07 July, 2023, 01:12 pm
ছবি: স্কাই নিউজ

উদ্বোধনের আগেই মেটার নতুন অ্যাপ 'থ্রেডস' নিয়ে টুইটারের সাথে দ্বন্দ্বের ব্যাপারটা অনেকটা স্পষ্ট ছিল। এবার 'থ্রেডস' ইস্যুতে মেটার বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম টু্ইটার।

গত বুধবার টুইটারের পক্ষ থেকে আইনজীবী অ্যালেক্স স্পিরো মেটার সিইও মার্ক জাকারবার্গকে একটি চিঠি দিয়েছেন। সেখানে মেটার বিরুদ্ধে নকলের অভিযোগ এনেছে টুইটার। 

চিঠিতে আইনজীবী স্পিরো অভিযোগ করেন, টুইটারের সাবেক কর্মকর্তাদের মেটা ইচ্ছাকৃতভাবে থ্রেডস তৈরিতে নিয়োগ করেছে। এসব কর্মকর্তারা টুইটারের অতি গোপনীয় তথ্য ও ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে জানতেন।  

জাকারবার্গকে চিঠি পাঠানোর খবরটি সর্বপ্রথম সেমাফোর নামের একটি সংবাদমাধ্যম প্রকাশ করে। পরবর্তীতে ঘটনাটির সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তা সিএনএন-এর কাছে চিঠিটির সত্যতা নিশ্চিত করেছেন। 

চিঠিতে আরও অভিযোগ করা হয়, থ্রেডস তৈরি করতে 'পরিকল্পিত, ইচ্ছাকৃত এবং বেআইনিভাবে টুইটারের গোপনীয় ব্যবসায়িক কৌশল এবং অন্যান্য মেধাস্বত্ব' ব্যবহার করা হয়েছে। 

একইসাথে এ সম্পর্কে টুইটার মালিক ধনকুবের ইলন মাস্ক টুইটে বলেন, "প্রতিযোগিতা ঠিক আছে, কিন্তু প্রতারণা মানব না।"

চিঠিতে মেটার প্রতি অবিলম্বে টুইটারের যেকোনো গোপন ব্যবসায়িক কৌশল কিংবা অত্যন্ত গোপনীয় তথ্য ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে টুইটার। অন্যথায় মেধাস্বত্ব রক্ষায় কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে।  

অন্যদিকে সাবেক টুইটার কর্মীরা থ্রেডস তৈরি করতে সহায়তা করেছে বলে চিঠিতে যে অভিযোগ করা হয়েছে; সেটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে মেটা। 

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, "থ্রেডসের প্রকৌশলী দলে এমন কেউ নেই, যিনি আগে টুইটারে কাজ করেছেন। ফলে এই অভিযোগের কোনো অর্থ হয় না।"

গত বছর ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে মাস্ক টুইটার কিনে নেয়। এরপর থেকে প্ল্যাটফর্মটিকে অনুরূপ বেশ কয়েকটি মাইক্রো-ব্লগিং সাইট টেক্কা দিতে চেয়েছিল। এরমধ্যে টুইটারের সাবেক সিইও জ্যাক ডরসির পৃষ্ঠপোষকতায় তৈরি 'ব্লুস্কাই' কিংবা মাস্তোদন এর মতো সোশ্যাল প্ল্যাটফর্ম অন্যতম। 

তবে চ্যালেঞ্জ জানানো নতুন প্ল্যাটফর্মগুলোকে তেমন সুবিধা করতে পারেনি। তাই কোনো ধরণের আইনি পদক্ষেপেরও হুমকি দেয়নি টুইটার। তবে মেটার মালিকানাধীন থ্রেডস যেন টুইটারের জন্য সত্যিকার অর্থেই মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

চালুর প্রথম দিনেই প্রায় ৩০ মিলিয়ন ব্যবহারকারী যুক্ত করতে পেরেছে 'থ্রেডস'। গতকাল (বৃহস্পতিবার) বিকেল পর্যন্ত আইওএস অ্যাপ স্টোরে এটি এক নম্বর ফ্রি অ্যাপস হিসেবে ছিল। 

টুইটার সাথে মেটার চলমান এ দ্বন্দ্বের বিষয়ে রিচমণ্ড ইউনিভার্সিটির আইনের অধ্যাপক কার্ল টবিয়াস বলেন, "আইনি মোকাবেলার হুমকি হয়তো মামলা পর্যন্ত যাবে না। বরং এটি মেটার গতিকে মন্থর করতে টুইটারের একটি কৌশল হতে পারে।"

টুইটার কিনে নেওয়ার পর ব্যবহারকারীদেরকে নিত্যনতুন নিয়ম-নীতির বেড়াজালে ফেলেছেন মাস্ক। সম্প্রতি এ ধনকুবের জানান, নন-ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে এক হাজারের বেশি টুইট দেখতে পারবেন না। আর ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে দেখতে পারবেন সর্বোচ্চ ১০ হাজার টুইট। 

মাস্কের নতুন এই ঘোষণায় অনেক টুইটার ব্যবহারকারীই ক্ষোভ প্রকাশ করেছিলেন। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এরই সুযোগ নিয়ে 'থ্রেডস' উন্মুক্ত করে বাজার দখল করতে চাইছেন মেটার বস জাকারবার্গ।

Related Topics

টপ নিউজ

মাস্ক-জাকারবার্গ / মেটা / টুইটার / থ্রেডস / টুইটারের বিকল্প অ্যাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • নির্বাচনকালীন ভুয়া তথ্য মোকাবিলায় মেটার উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে: লুৎফে সিদ্দিকী
  • আসিফ মাহমুদের হাদি সংক্রান্ত পোস্টে ‘গণ-রিপোর্ট’, ফেসবুক পেইজ সরিয়ে ফেলার অভিযোগ 
  • উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে অন্তর্বর্তী সরকারের চিঠি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net