Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
৮ বছর ভোটে লড়তে পারবেন না রাহুল গান্ধী, তবে আপিলের সুযোগ থাকছে

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
24 March, 2023, 07:45 pm
Last modified: 24 March, 2023, 07:53 pm

Related News

  • এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

৮ বছর ভোটে লড়তে পারবেন না রাহুল গান্ধী, তবে আপিলের সুযোগ থাকছে

ভারতীয় আইন অনুসারে, যদি কোনো ব্যক্তিকে অপরাধী বলে সাব্যস্ত করা হয় আর তাকে দুবছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় তবে সেই রায়ের দিন থেকে তার সংসদ পদ ছয় বছরের জন্য খারিজ করা হয়।
হিন্দুস্তান টাইমস
24 March, 2023, 07:45 pm
Last modified: 24 March, 2023, 07:53 pm
ছবি: পিটিআই

রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ করা হয়েছে। সেক্ষেত্রে নিয়ম অনুসারে আগামী আট বছর আর সংসদ ভোটে লড়তে পারবেন না তিনি। তবে এ থেকে উত্তরণের পথও রয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সুরাটের আদালত রাহুল গান্ধীকে দুবছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। পরে অবশ্য় তিনি জামিন পেয়ে যান। মোদির পদবি নিয়ে আপত্তিকর শব্দ বলার অভিযোগে ২০১৯ সালে একটি মানহানি মামলা হয়েছিল তার বিরুদ্ধে।

রাহুল বলেছিলেন, কেন সব চোরেদের পদবি মোদি হয়? কর্নাটকের কোলারে একটি নির্বাচনী সভায় তিনি এ কথা বলেছিলেন।

মামলার রায়ের পর রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ করা হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের সেকশন ৮(৩) অনুসারে যদি কোনো ব্যক্তিকে অপরাধী বলে সাব্যস্ত করা হয় আর তাকে দুবছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় তবে সেই রায়ের দিন থেকে তার সংসদ পদ খারিজ করা হয়। ছয় বছরের জন্য এই সংসদ পদ খারিজ করা হয়। সেক্ষেত্রে এবার কী করতে পারেন রাহুল গান্ধী?

সূত্রের খবর, এ দীর্ঘ সময়ের জন্য সংসদ পদ খারিজ করা থেকে বাঁচতে গেলে তাকে অবিলম্বে এ রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করতে হবে। এ নির্দেশে স্থগিতাদেশের জন্য তাকে আবেদন করতে হবে। সেক্ষেত্রে এ আবেদনের ভিত্তিতে স্থগিতাদেশ না এলে রাহুল গান্ধী মোটামুটি আগামী আট বছরের জন্য আর ভোটে লড়তে পারবেন না।

তবে এর আগে সেকশন ৮(৪) অনুসারে কোনো এমএলএ বা এমপি যদি দোষী সাব্যস্ত হওয়ার পরেও তিন মাসের মধ্যে আবেদন করলে, তিনি তার পদে থেকে যেতে পারতেন। কিন্তু ২০১৩ সালে সুপ্রিম কোর্ট এই তিন মাসের সময়সীমা বাতিল করেছেন।

এদিকে রাহুল বর্তমানে সেশন কোর্টে এ রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারেন। সেটা না হলেও তিনি হাইকোর্টেও আপিল করতে পারেন। এর সঙ্গেই তিনি ওই রায়ের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের জন্য আবেদন করতে পারেন।

তবে ওয়াকিবহাল মহলের মতে, শুধু রায়ের ওপর স্থগিতাদেশ হলেই যে তিনি সাংসদ পদ খারিজ হওয়া থেকে বেঁচে যাবেন এমনটা ঠিক নয়, তার কারাদণ্ডের নির্দেশের বিরুদ্ধেও স্থগিতাদেশ দরকার। না হলে তার পক্ষে সংসদ পদ ফিরে পাওয়াটা কষ্টকর।

Related Topics

টপ নিউজ

রাহুল গান্ধী / ভারত / মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net