Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বৃদ্ধির অঙ্গীকার পুতিনের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 August, 2022, 01:50 pm
Last modified: 15 August, 2022, 01:54 pm

Related News

  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বৃদ্ধির অঙ্গীকার পুতিনের

দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, সমর্থন এবং সংহতির কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। সেইসঙ্গে, শত্রু শক্তির সামরিক হুমকি ও যেকোনো ধরনের অমূলক উস্কানি মোকাবেলার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। 
টিবিএস ডেস্ক
15 August, 2022, 01:50 pm
Last modified: 15 August, 2022, 01:54 pm

উত্তর কোরিয়ার সঙ্গে 'বিস্তৃত ও গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির' অঙ্গীকার করেছে রাশিয়া। পিয়ংইয়ং-এর স্বাধীনতা দিবসে কিম জং উনের কাছে লেখা এক চিঠিতে এ অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন চিঠিতে বলেছেন, সম্প্রসারিত দ্বিপাক্ষিক সম্পর্ক 'দুই দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ' হবে। 

চিঠির জবাবে উত্তর কোরিয়ার নেতা কিম বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের মাধ্যমে উভয় দেশের মধ্যে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল, সামনের দিনে তা আরও শক্তিশালী হবে।

দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, সমর্থন এবং সংহতির কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। সেইসঙ্গে, শত্রু শক্তির সামরিক হুমকি ও যেকোনো ধরনের অমূলক উস্কানি মোকাবেলার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। 

চিঠিতে পিয়ংইয়ং শত্রুপক্ষের নাম উল্লেখ না করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কথা বারবার উল্লেখ করেছে। 

একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল উত্তর কোরিয়ার প্রধান মিত্র। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়সহ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। 

তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন ইউরোপে 'আয়রন কার্টেন' নীতির পরিপ্রেক্ষিতে এ সম্পর্ক কিছুটা বাধাগ্রস্ত হয়। দুই দেশের মধ্যে ২০০০'র দশকের গোড়ার দিক থেকে আবারও সম্পর্ক উন্নত হতে থাকে এবং সর্বশেষ চলতি বছরের জুলাইয়ে উত্তর কোরিয়া পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত বিচ্ছিন্ন দুই অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 

এর জবাবে সম্প্রতি ইউক্রেন উত্তর কোরিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। 

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / রাশিয়া / দ্বিপাক্ষিক সম্পর্ক / পুতিন / কিম জং উন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net