Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
পেট্রোলের মজুদ ফুরিয়ে আসছে, শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রীর সতর্কবার্তা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 July, 2022, 05:45 pm
Last modified: 04 July, 2022, 05:45 pm

Related News

  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা

পেট্রোলের মজুদ ফুরিয়ে আসছে, শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রীর সতর্কবার্তা

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি কেনার জন্য মাত্র ১২৫ মিলিয়ন ডলার দিতে পারবে। অথচ নির্ধারিত চালানের জন্য লাগবে ৫৮৭ মিলিয়ন ডলার।
টিবিএস ডেস্ক
04 July, 2022, 05:45 pm
Last modified: 04 July, 2022, 05:45 pm
ছবি: গেটি ইমেজেস

৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার জ্বালানি মজুদ নিয়ে কঠোর সতর্কতাবার্তা দিয়েছেন জ্বালানিমন্ত্রী।

গতকাল রোববার শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বলেছিলেন, একদিনেরও কম সময়ের নিয়মিত চাহিদা মেটানোর মতো পেট্রোল অবশিষ্ট আছে।

তিনি আরও জানিয়েছিলেন, অন্তত দুই সপ্তাহের আগে পেট্রোলের পরবর্তী চালান আসবে না।

গত সপ্তাহেই অত্যাবশ্যকীয় নয়, এমন সব ব্যক্তিগত যানবাহনের কাছে জ্বালানি বিক্রি দুই সপ্তাহের জন্য স্থগিত করে শ্রীলঙ্কা সরকার। জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো আমদানি পণ্যের মূল্য চুকানোর জন্য পর্যাপ্ত অর্থ দেশটির কাছে নেই।

উইজেসেকেরা সাংবাদিকদের জানিয়েছেন, শ্রীলঙ্কায় ১২ হাজার ৭৭৪ টন ডিজেল এবং ৪ হাজার ৬১ টন পেট্রোল মজুদ রয়েছে।

'পেট্রোলের পরবর্তী চালান [জুলাইয়ের] ২২ -২৩ তারিখের মধ্যে আসবে আশা করছি,' জানান তিনি।

উইজেসেকেরা সতর্ক করে দিয়েছিলেন যে, পূর্বনির্ধারিত জ্বালানি ও অপরিশোধিত তেল আমদানির জন্য দেশটির কাছে পর্যাপ্ত অর্থ নেই।

তিনি জানান, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি কেনার জন্য মাত্র ১২৫ মিলিয়ন ডলার দিতে পারবে। অথচ নির্ধারিত চালানের জন্য লাগবে ৫৮৭ মিলিয়ন ডলার।

উইজেসেকেরা আরও জানান, চলতি বছরের শুরুতে সাত সরবরাহকারীর কাছে শ্রীলঙ্কার দেনা ছিল ৮০০ মিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, শ্রীলঙ্কাই প্রথম দেশ হিসেবে ১৯৭০-এর দশকের তেল সংকটের পর থেকে সাধারণ মানুষের কাছে পেট্রোল বিক্রি বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে। 

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক দুর্দশা পার করছে শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে খাবার, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট চলছে দেশটিতে। 

অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে শ্রীলঙ্কার খাদ্য নিরাপত্তা, কৃষি, জীবনযাপন ও স্বাস্থ্যসেবার ওপর। সর্বশেষ ফসল কাটার মৌসুমে খাদ্য উৎপাদন হয়েছে ৪০-৫০ শতাংশ। 

এছাড়া শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি জুন মাসে একটানা নবম রেকর্ডে পৌঁছেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, একদিনে মূল্যস্ফীতি পৌঁছেছে ৫৪.৬ শতাংশে।

তবে জন হপকিন্স ইউনিভার্সিটির অর্থনীতিবিদ স্টিভ হ্যাঙ্কের মতে, শ্রীলঙ্কার বর্তমান মূল্যস্ফীতি ১২৮ শতাংশ, যেখানে জিম্বাবুয়ের ৩৬৫ শতাংশ।

তীব্র বিদ্যুতের ঘাটতিতে পড়া শ্রীলঙ্কা দেশের জনগণের যাতায়াত কমাতে স্কুল বন্ধের পাশাপাশি দুই সপ্তাহের জন্য অ-প্রয়োজনীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে।

দেশটির ২২ মিলিয়ন মানুষ কয়েক মাস ধরে খাদ্য, জ্বালানি এবং ওষুধসহ প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতিতে রয়েছে।

৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ খেলাপির পর এ বছরের এপ্রিলে আইএমএফের কাছে সাহায্য চায় শ্রীলঙ্কা।

  • সূত্র: বিবিসি
     
Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / জ্বালানি / জ্বালানি সংকট / অর্থনৈতিক দুর্দশা / অর্থনৈতিক সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net