Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 May, 2026, 05:55 pm
Last modified: 28 May, 2026, 05:59 pm

Related News

  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কে ফেলে যাওয়া চামড়া অপসারণ করল পৌরসভা
  • কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা

চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সরেজমিনে সাইন্সল্যাব এলাকা ঘুরে দেখা যায়, সেখানে প্রায় ২০টি পয়েন্টে চামড়ার বেচাকেনা চলছে। পিকআপ, অটোরিকশা, ভ্যান ও রিকশায় করে চামড়া এনে বিভিন্ন অস্থায়ী আড়তে স্তূপ করা হচ্ছে। তবে সরবরাহ বাড়লেও দামে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। সেখানে প্রতি পিস চামড়া ৫০০, ৫৫০, ৬০০ থেকে সর্বোচ্চ ৭০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
টিবিএস রিপোর্ট
28 May, 2026, 05:55 pm
Last modified: 28 May, 2026, 05:59 pm
ছবি: টিবিএস

কোরবানির পশুর চামড়ার মৌসুমে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় চামড়ার বেচাকেনা জমে উঠলেও দামে চরম অস্থিরতা দেখা দিয়েছে। সাভারসহ বিভিন্ন এলাকা থেকে ৬০০ থেকে ৭০০ টাকা দরে চামড়া কিনে সাইন্সল্যাবে এনে বিক্রি করতে গিয়ে লোকসানের মুখে পড়েছেন অনেক মৌসুমি ব্যবসায়ী। ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে চামড়ার নায্য দাম মিলছে না।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সরেজমিনে সাইন্সল্যাব এলাকা ঘুরে দেখা যায়, সেখানে প্রায় ২০টি পয়েন্টে চামড়ার বেচাকেনা চলছে। পিকআপ, অটোরিকশা, ভ্যান ও রিকশায় করে চামড়া এনে বিভিন্ন অস্থায়ী আড়তে স্তূপ করা হচ্ছে। তবে সরবরাহ বাড়লেও দামে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। সেখানে প্রতি পিস চামড়া ৫০০, ৫৫০, ৬০০ থেকে সর্বোচ্চ ৭০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সাভারের একটি ডেইরি ফার্ম থেকে প্রতিটি চামড়া ৬০০ থেকে ৭০০ টাকা দরে কিনে সাইন্সল্যাবে এনেছিলেন রতন ব্যাপারি ও মোহাম্মদ রাসেল। সেখানে ক্রেতারা চামড়া প্রতি ৫০০ টাকা দাম বলায় তারা বিপাকে পড়েন। রতন ব্যাপারি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের তো লস হলো। সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে ফেলছে। আমরা ৭০০ টাকা পর্যন্ত দরে চামড়া কিনে এনেছি, কিন্তু এখানে এসে ৫০০ টাকায় বিক্রি করতে বলছে।" বিকেল সাড়ে চারটা পর্যন্ত এক ঘণ্টা অপেক্ষা করেও তিনি লাভে চামড়া বিক্রি করতে পারেননি।

ছবি: টিবিএস

একই অভিযোগ করেন মিজানুর রহমান। তিনি বলেন, "প্রায় সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকার গরুর চামড়া, প্রায় ১০০ পিস আছে। কিন্তু এখানে সবাই ৫০০ টাকা করে কিনতে চাচ্ছে।" মোহাম্মদ রাসেল বলেন, "সব ক্রেতা সিন্ডিকেট করে একই দাম বলছে। সরকারকে অনুরোধ করি এই সিন্ডিকেট ভাঙার।"

তবে এর মধ্যেও কেউ কেউ সামান্য লাভে বিক্রি করতে পারছেন। জাকির হোসেন জয় বলেন, "মোহাম্মদপুর এলাকার মাদ্রাসা থেকে ২০টি চামড়া কিনে এনেছি। ৫০ থেকে ১০০ টাকা সামান্য লাভে বিক্রি করছি। বড় গরুর চামড়া ৭০০ টাকা করে বিক্রি করেছি।"

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, বিকেল ৫টার পর থেকে দাম আরও পড়ে যায়। এ সময় কিছু চামড়া প্রতি পিস মাত্র সাড়ে ৩০০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। হাতিরপুল এলাকার মাদ্রাসা থেকে চামড়া সংগ্রহ করে আনা দুই ছাত্র বিকেল ৫টা ১০ মিনিটে প্রতি পিস সাড়ে ৩০০ টাকা করে ১০টি গরুর চামড়া বিক্রি করেন। ল্যাবএইড হাসপাতালের পেছনের রাস্তায় চামড়া কিনছিলেন মোহাম্মদ সাহিন। তিনি বলেন, "আমি ২০০ থেকে ৭০০ টাকা দরে চামড়া কিনেছি, প্রায় ১০০ পিস হয়েছে। আরও কিনবো।"

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ টিবিএসকে বলেন, যারা কাঁচা চামড়া সংগ্রহ করছেন, তাদের দ্রুত বিক্রির পরামর্শ দেওয়া হয়েছে। তার মতে, "সকালে কোরবানি দেওয়া পশুর চামড়া সন্ধ্যার পর থেকেই নষ্ট হতে শুরু করে। ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে গুণগত মান কমে যায় এবং দামও কমে যায়।" তিনি আরও জানান, সরকার নির্ধারিত দামে লবণযুক্ত চামড়া কেনার পরিকল্পনা রয়েছে ট্যানারি মালিকদের, তবে বাজার স্থিতিশীল রাখতে কিছু কাঁচা চামড়াও কেনা হচ্ছে।

উল্লেখ্য, সরকারের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এ বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে এ দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা। এছাড়া খাসির প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সরবরাহ বেশি হওয়া এবং ট্যানারি পর্যায়ে প্রত্যাশিত চাহিদা না থাকায় মৌসুমি ব্যবসায়ীরা বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে—এমন আশঙ্কায় বিক্রেতাদের মধ্যে উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।

Related Topics

টপ নিউজ

চামড়া / চামড়া বিক্রি / চামড়া ব্যবসা / লোকসান / কোরবানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কে ফেলে যাওয়া চামড়া অপসারণ করল পৌরসভা
  • কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net