Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2026, 11:25 pm
Last modified: 22 April, 2026, 11:32 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম পুনর্বিবেচনার অনুরোধ বিদ্যুৎ বিভাগের
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

পিক আওয়ারে ২৭ মেগাওয়াট এবং অফপিক আওয়ারে ৩০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের চাহিদা থাকে। কিন্তু চাহিদার বিপরীতে পিক আওয়ারে ১০ থেকে ১১ মেগাওয়াট এবং অফপিক আওয়ারে বরাদ্দ থাকে ১১ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে লোডশেডিং বেড়েছে। 
টিবিএস রিপোর্ট
22 April, 2026, 11:25 pm
Last modified: 22 April, 2026, 11:32 pm
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে অভিযোগকেন্দ্রে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে জেলা শহরের দাতিয়ারা এলাকায় বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে সদর থানায় লিখিত অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের দাতিয়ারা, কাউতলি, ডিসি বাংলো, কাজীপাড়া, কান্দিপাড়া, শিমরাইলকান্দি, শেরপুর, পৈরতলা, উলচাপাড়া, গোকর্ণঘাট, আনন্দবাজার, খালপাড়, মৌড়াইল, বণিকপাড়া, সাদেকপুর, ভাদুঘর ও সদর উপজেলার বিয়ালিশ্বরসহ বিভিন্ন এলাকায় প্রায় ৭৩ হাজার গ্রাহক রযেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর আওতায়। 

পিক আওয়ারে ২৭ মেগাওয়াট এবং অফপিক আওয়ারে ৩০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের চাহিদা থাকে। কিন্তু চাহিদার বিপরীতে পিক আওয়ারে ১০ থেকে ১১ মেগাওয়াট এবং অফপিক আওয়ারে বরাদ্দ থাকে ১১ মেগাওয়াট বিদ্যুৎ। এতে করে লোডশেডিং বেড়েছে। 

এছাড়া বিতরণ বিভাগ-২ এর এলাকাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। সেখানেও চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ না পাওয়ায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় এক ঘণ্টা পরপর এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়। এতে জনভোগান্তি বাড়ে। এ ঘটনায় কয়েকজন ক্ষুব্ধ গ্রাহক গিয়ে বিদ্যুতের অভিযোগকেন্দ্রে হামলা চালিয়ে কাঁচ ও দরজা ভাঙচুর করে।

ঘটনার সময় অভিযোগকেন্দ্রে কর্তব্যরত বিদ্যুৎ বিভাগের কর্মচারী খলিলুর রহমান জানান, রাত সাড়ে ১২টার পর তিন-চারজন বিক্ষুব্ধ গ্রাহক এসে ভাঙচুর চালায়। ঘটনার সময় তিনি ছাড়া অভিযোগকেন্দ্রে অন্য কেউ ছিলেন না। বাকি কর্মচারীরা শহরের তিনটি স্থানে ট্রান্সফরমারের ফিউজ মেরামতের কাজ করছিলেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী লতিফুর রহমান জানান, গ্রাহক চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় প্রতিটি এলাকায় এক ঘণ্টা পরপর এক ঘণ্টা করে লোডশেডিং দিতে হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া / বিদ্যুৎ / লোডশেডিং / ভাঙচুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম পুনর্বিবেচনার অনুরোধ বিদ্যুৎ বিভাগের
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net