Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
হামে শিশুমৃত্যু: জরুরি পরিস্থিতি ঘোষণা ও কার্যকর পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2026, 10:00 am
Last modified: 19 April, 2026, 10:00 am

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৩৯
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮

হামে শিশুমৃত্যু: জরুরি পরিস্থিতি ঘোষণা ও কার্যকর পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো রোগের বিস্তার সময়, স্থান ও আক্রান্তের সংখ্যার দিক থেকে অস্বাভাবিক হলে এবং স্বাস্থ্যব্যবস্থা তা সামাল দিতে ব্যর্থ হলে সেটি জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচিত হয়। বর্তমানে হামের সংক্রমণ সেই পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছে ডিপিপিএইচ।
টিবিএস রিপোর্ট
19 April, 2026, 10:00 am
Last modified: 19 April, 2026, 10:00 am
ছবি: টিবিএস

দেশে চলমান হামের পরিস্থিতিকে 'জনস্বাস্থ্য জরুরি অবস্থা' ঘোষণা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ (ডিপিপিএইচ)।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে 'হামে শিশুমৃত্যু: জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতিতে করণীয়' শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সঙ্গে যুক্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো রোগের বিস্তার সময়, স্থান ও আক্রান্তের সংখ্যার দিক থেকে অস্বাভাবিক হলে এবং স্বাস্থ্যব্যবস্থা তা সামাল দিতে ব্যর্থ হলে সেটি জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচিত হয়। বর্তমানে হামের সংক্রমণ সেই পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছে ডিপিপিএইচ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, "মহামারি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। চিকিৎসকদের ছুটি বাতিল, নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়নি।"

ডিপিপিএইচ নেতারা বলেন, হাম অত্যন্ত সংক্রামক হলেও প্রতিরোধযোগ্য রোগ। কিন্তু টিকাদান কর্মসূচির দুর্বলতা, টিকা সংগ্রহে গাফিলতি, আমলাতান্ত্রিক জটিলতা এবং জনস্বাস্থ্যের প্রতি অবহেলার কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এমনকি আগে টিকা নেওয়া শিশু ও নয় মাসের কম বয়সী শিশুরাও সংক্রমিত হচ্ছে।

তারা জানান, একজন হাম আক্রান্ত ব্যক্তি গড়ে ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। লক্ষণ দেখা দেওয়ার চার দিন আগেই ভাইরাস ছড়াতে শুরু করে, যা নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তোলে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে শুধু টিকাদান কর্মসূচিতে ঘাটতিই ছিল না, হাম-পরবর্তী জটিলতা—যেমন রাতকানা—প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি চালুর দাবি জানায় সংগঠনটি। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা, দুর্গম অঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার কথাও বলা হয়।

তারা বলেন, উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে হবে। প্রতিটি হাসপাতালে সংক্রামক রোগের জন্য বিশেষ কর্নার চালু, প্রয়োজনীয় ওষুধ ও ভিটামিন 'এ' সরবরাহ নিশ্চিত এবং দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় সামাজিক সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

টিকা নিয়ে বিদ্যমান গুজব ও ভুল ধারণা দূর করতে গণমাধ্যম, ধর্মীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রতিরোধযোগ্য একটি রোগে এত শিশুমৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

এদিকে দেশে নিশ্চিত হাম ও হামসদৃশ উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ২১৫ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

এই সময়ে হামসদৃশ উপসর্গ নিয়ে ৯৪২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে অন্তত ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামসদৃশ উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৭৮ শিশু।

Related Topics

টপ নিউজ

হাম / হাম রোগ / হামের টিকা / হামের প্রাদুর্ভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৩৯
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net