Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, এজলাসের বাইরে ‌‘জয় বাংলা’ স্লোগান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 April, 2026, 09:45 pm
Last modified: 07 April, 2026, 10:08 pm

Related News

  • কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন, হাইকোর্টে রিট
  • জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
  • জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলা: রিমান্ড নামঞ্জুর করে শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান: মডেল মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, এজলাসের বাইরে ‌‘জয় বাংলা’ স্লোগান

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। শুনানি চলাকালে এজলাসের ভেতরে চরম বিশৃঙ্খলা, হট্টগোল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
07 April, 2026, 09:45 pm
Last modified: 07 April, 2026, 10:08 pm
ছবি: টিবিএস

রাজধানীর লালবাগ এলাকায় জুলাই আন্দোলনে আশরাফুল ওরফে ফাহিনকে হত্যাচেষ্টার মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। শুনানি চলাকালে এজলাসের ভেতরে চরম বিশৃঙ্খলা, হট্টগোল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটে।

এর আগে, আজ মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেলা ১টা ৫৫ মিনিটের দিকে তাকে ডিবি কার্যালয় থেকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। বেলা ৩টা ১০ মিনিটে তাকে এজলাসে তোলা হলে শুনানি শুরু হয়।

শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, 'এই আসামি ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিলেন। তিনি বিনা ভোটে নির্বাচিত এমপি এবং ফ্যাসিস্ট সরকারের একজন বড় সুবিধাভোগী। এই মামলায় তিনি এজাহারনামীয় ৩ নম্বর আসামি। এতদিন আত্মগোপনে থাকা এই আসামির ঘটনার সাথে সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এই ঘটনার সাথে আর কারা জড়িত এবং আলামত উদ্ধারের জন্য তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই তার দুই দিনের রিমান্ড প্রার্থনা করছি।'

অন্যদিকে, রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মেসবাহ ও শামীম আল সাইফুল সোহাগসহ বেশ কয়েকজন আইনজীবী। তারা বলেন, 'এই মামলায় ১৩০ জন আসামির মধ্যে শিরীন শারমিন চৌধুরীর নাম ৩ নম্বরে থাকলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। ঘটনার ১০ মাস পর এই মামলা করা হয়েছে। ঘটনার সময় তিনি দায়িত্বরত স্পিকার ছিলেন এবং একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একজন নারী, আইনজীবী এবং বর্তমানে অসুস্থ। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকা ছাড়া তার আর কোনো দোষ নেই।'

আইনজীবীরা আরও দাবি করেন, 'বিগত সরকারের আমলে তিনি কোনো অন্যায় বা লুটতরাজ করেছেন—এমন কোনো অভিযোগ নেই। তিনি একজন 'ক্লিন ইমেজের' ব্যক্তি। ক্লিন ইমেজের এই ব্যক্তিকে রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন নেই।'

উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদেশ ঘোষণার পরপরই আসামিপক্ষের আইনজীবীরা এজলাসের ভেতরে হট্টগোল শুরু করেন। পুরো পরিস্থিতিতে বিচারক কিছুক্ষণ নিরব ও নির্লিপ্তভাবে বসে ছিলেন। একপর্যায়ে আইনজীবীদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে বিচারক এজলাসে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের বের করে দেওয়ার নির্দেশ দেন।

পরে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনলে পুলিশের কঠোর পাহারায় সাবেক স্পিকারকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় আওয়ামী লীগপন্থী আইনজীবীরা 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন এবং বলতে থাকেন, 'শিরীন শারমিন আপার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই।'

পুরো শুনানিকালে শিরীন শারমিন চৌধুরীকে কাঠগড়ায় দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে আইনজীবীদের বক্তব্য শুনতে দেখা গেছে। এ সময় তিনি পরিচিত আইনজীবীদের সালামের উত্তরও দেন।

Related Topics

টপ নিউজ

শিরীন শারমিন চৌধুরী / আইনজীবী / জয় বাংলা স্লোগান / এজলাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন, হাইকোর্টে রিট
  • জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
  • জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলা: রিমান্ড নামঞ্জুর করে শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান: মডেল মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net