Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 February, 2026, 06:55 pm
Last modified: 25 February, 2026, 07:00 pm

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • তনু হত্যাকাণ্ড: ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর   
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর
  • চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

আইনজীবীদের এই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে অ্যাডভোকেট মহসিন মন্টু দাবি করেন, “এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে একটি ভিডিও বানিয়ে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে আইনজীবীদের নেতা সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। যতক্ষণ পর্যন্ত আইনজীবী সমিতির সভাপতিকে মুক্তি না দেওয়া হবে, ততক্ষণ আমরা কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে যাব।”
টিবিএস রিপোর্ট
25 February, 2026, 06:55 pm
Last modified: 25 February, 2026, 07:00 pm
ছবি: টিবিএস

বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ঢুকে ভাঙচুর ও বিচারককে অপদস্থ করার ঘটনায় দায়ের করা মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এই গ্রেপ্তারের ঘটনার পর আদালত প্রাঙ্গণে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতির মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল আইনজীবী সমিতির অ্যানেক্স ভবন থেকে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ আইনজীবীরা জেলা জজ আদালত ভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চলাকালে সাদিকুর রহমান লিংকনের নেতৃত্বে একদল আইনজীবী এজলাসে ঢুকে ভাঙচুর চালান এবং দায়িত্বরত বিচারককে তার চেয়ার ছাড়তে বাধ্য করেন। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে সভাপতিকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আইনজীবীদের এই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে অ্যাডভোকেট মহসিন মন্টু দাবি করেন, "এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে একটি ভিডিও বানিয়ে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে আইনজীবীদের নেতা সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। যতক্ষণ পর্যন্ত আইনজীবী সমিতির সভাপতিকে মুক্তি না দেওয়া হবে, ততক্ষণ আমরা কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে যাব।"

অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, "বেআইনিভাবে সভাপতির মতো ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতিবাজ বিচারক আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। ১২ জনকে আসামি করে দেওয়া ওই মামলাটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যমূলক।"

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার অলক সাহা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "মামলার এজাহারনামীয় আসামি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"

এর আগে ওই আদালতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস জামিন পাওয়ায় বিএনপি-পন্থী আইনজীবীরা ক্ষুব্ধ ছিলেন। ওই ঘটনার প্রতিবাদে তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। তবে কর্মবিরতির মধ্যেই আদালতের বিচারিক কার্যক্রম চলায় সাদিকুর রহমান লিংকনসহ কয়েকজন এজলাসে ঢুকে এই ভাঙচুর চালান।

Related Topics

টপ নিউজ

কারাগার / ভাঙচুর / আইনজীবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • তনু হত্যাকাণ্ড: ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর   
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর
  • চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net