Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
বৈষম্যহীনতা ও সংস্কার নিশ্চিত না হলে তরুণরা ফের রাজপথে নামতে বাধ্য হবে: নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 March, 2026, 10:10 pm
Last modified: 06 March, 2026, 10:18 pm

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?

বৈষম্যহীনতা ও সংস্কার নিশ্চিত না হলে তরুণরা ফের রাজপথে নামতে বাধ্য হবে: নাহিদ

তিনি বলেন, ‘এনসিপি কোনো আকস্মিক দল নয়; বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বিত প্রচেষ্টার ফসল।’
টিবিএস রিপোর্ট
06 March, 2026, 10:10 pm
Last modified: 06 March, 2026, 10:18 pm
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: মোহাম্মদ পনির হোসেন / রয়টার্স

বৈষম্যহীনতা ও সংস্কার নিশ্চিত না হলে তরুণরা ফের রাজপথে নামতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, 'এনসিপি শুধু ক্ষমতা পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং সংস্কার ও ন্যায়বিচারের রাজনীতি করতে চায়। যদি অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা এবং গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত না হয়, তবে দেশের তরুণরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।'

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে প্রকাশিত প্রথম বই 'এনসিপির যাত্রা'–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় নাহিদ ইসলাম বলেন, 'এনসিপি কোনো আকস্মিক দল নয়; বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বিত প্রচেষ্টার ফসল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল রাজপথের শক্তি আর নাগরিক কমিটি ছিল তরুণ নেতৃত্বের প্ল্যাটফর্ম।'

তিনি বলেন, '২০২৪-২৫ সময়টি সারাবিশ্বেই জেন-জি মুভমেন্টের বছর। নেপালসহ বিভিন্ন দেশে তরুণরা সফল হচ্ছে এবং বাংলাদেশেও সেই ধারা অব্যাহত থাকবে।'

'এনসিপির যাত্রা'-বইটি সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, 'এনসিপিকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক মহলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এই বই পাঠ করলে সাধারণ মানুষ ও গবেষকরা দলটির প্রকৃত অবস্থান ও লক্ষ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন।'

আজ বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘এনসিপির যাত্রা’– বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি: টিবিএস

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির লেখক ও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম এবং প্রকাশক আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুব রহমান। আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। 

বইটিতে এনসিপির প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে দলের রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রাম এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের ধারাবিবরণী তুলে ধরা হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বিষয়গুলোও এতে স্থান পেয়েছে।

লেখক মাহাবুব আলম জানান, গ্রন্থটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ সময়ের শাসনামলের একটি সমালোচনামূলক বিশ্লেষণও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তার মতে, এই বিশ্লেষণ বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার এবং রাজনৈতিক সংস্কৃতির জটিল বাস্তবতা বোঝার ক্ষেত্রে পাঠকদের সহায়তা করবে।

'এনসিপির যাত্রা'- বইটি এনসিপির রাজনৈতিক কর্মসূচি, বক্তব্য ও সংগঠনিক কার্যক্রমের একটি প্রামাণ্য দলিল হিসেবে দলটির শুরুর সময়কার কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র পাঠকের সামনে তুলে ধরবে বলে আয়োজকেরা জানান।

Related Topics

টপ নিউজ

এনসিপি / অর্থনৈতিক নিরাপত্তা / বৈষম্যহীনতা / তরুণ / নাহিদ ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net