Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে আরামদায়ক হবে: নৌপরিবহন মন্ত্রী

বাংলাদেশ

বাসস
26 February, 2026, 07:05 pm
Last modified: 26 February, 2026, 07:08 pm

Related News

  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী
  • ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, যাত্রীদের চাপে বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থা
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে আরামদায়ক হবে: নৌপরিবহন মন্ত্রী

সড়ক ও পরিবহনে চাঁদাবাজি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'পথে পথে যারা অবৈধভাবে গাড়ি থামিয়ে টাকা আদায় করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ামাত্রই অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' 
বাসস
26 February, 2026, 07:05 pm
Last modified: 26 February, 2026, 07:08 pm
ছবি: বাসস

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার ২৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, 'সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উদ্যোগ এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের কঠোর তৎপরতায় এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে 'আরামদায়ক ও মনোরম' হবে।'

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

শেখ রবিউল আলম জানান, গত বছরের সফল ঈদযাত্রার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার নতুন কিছু কার্যকর পদক্ষেপ যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, 'সবার পরামর্শের ভিত্তিতে আমরা ২৬টি সিদ্ধান্ত নিয়েছি। ঈদুল ফিতরের পাঁচ দিন আগে এবং পরের পাঁচ দিন পর্যন্ত বিশেষ তদারকি ব্যবস্থা কার্যকর থাকবে। নৌপথে বিশেষ করে সদরঘাট টার্মিনালে যাত্রী হয়রানি বা কোনো ধরনের দৌরাত্ম্য সহ্য করা হবে না। 

সদরঘাটে পৌঁছানোর পথে যানজট নিরসনে সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশ বিশেষ তৎপর থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'রাস্তার ওপর অবৈধ পার্কিং এবং অবৈধ দোকান উচ্ছেদ করা হবে। নদীপথে স্পিডবোটের অনিয়ন্ত্রিত চলাচল এবং যত্রতত্র নৌযান পার্কিং বন্ধে কোস্টগার্ড ও নৌ-পুলিশ সার্বক্ষণিক তদারকি করবে।' 

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, 'ঈদযাত্রায় কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। মোবাইল কোর্ট সার্বক্ষণিক মাঠে থাকবে এবং মালিক-শ্রমিক পক্ষ ভাড়া না বাড়ানোর বিষয়ে আমাদের কাছে অঙ্গীকার করেছে।' 

যানজট নিয়ন্ত্রণে ঈদে তৈরি পোশাক শিল্প খাতের ছুটি প্রসঙ্গে তিনি জানান, যেসব গার্মেন্টসে জরুরি রফতানি আদেশ নেই, তাদের আগেভাগে শ্রমিকদের ছুটির ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। এতে করে সড়কে একযোগে জনস্রোতের চাপ তৈরি হবে না। 

সড়ক ও পরিবহনে চাঁদাবাজি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'পথে পথে যারা অবৈধভাবে গাড়ি থামিয়ে টাকা আদায় করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ামাত্রই অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' 

যাত্রীদের যাতায়াত সুবিধা বাড়াতে দুটি বড় জাহাজ রোজার ঈদের আগেই উদ্বোধন করা হবে জানিয়ে তিনি বলেন, 'এ লক্ষ্যে মহড়া ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে।

মন্ত্রী বলেন, 'আমরা সড়ক ও নৌপথ নিরাপদ রাখতে চাই। যেখানেই নিয়মের ব্যত্যয় ঘটবে, সেখানেই জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এটি আমাদের সরকারের সুদৃঢ় অঙ্গীকার।'

Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / নৌপরিবহন / সড়ক পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী
  • ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, যাত্রীদের চাপে বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থা
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net