Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
আসন্ন রমজানে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2026, 10:10 pm
Last modified: 10 February, 2026, 10:12 pm

Related News

  • নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম পুনর্বিবেচনার অনুরোধ বিদ্যুৎ বিভাগের
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

আসন্ন রমজানে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

তিনি আরও বলেন, ‘রমজান মাসকে লোডশেডিংমুক্ত রাখার লক্ষ্যে কাজ চলছে। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের বকেয়া বিল পরিশোধের জন্য অর্থ বিভাগ প্রয়োজনীয় তহবিল ছাড় করবে।’
টিবিএস রিপোর্ট
10 February, 2026, 10:10 pm
Last modified: 10 February, 2026, 10:12 pm
ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে বাংলাদেশে ব্যাপক কোনো লোডশেডিং হওয়ার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি জানিয়েছেন, রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন।

লোডশেডিং নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগকে অতিরঞ্জিত উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, 'বিদ্যুৎ বিভ্রাট নিয়ে যেসব দুশ্চিন্তা করা হচ্ছে তা কিছুটা বাড়িয়ে বলা হচ্ছে। অতীতে যেসব ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়েছিল, এ বছরও সেই ধারা অব্যাহত থাকবে।'

তিনি আরও বলেন, 'রমজান মাসকে লোডশেডিংমুক্ত রাখার লক্ষ্যে কাজ চলছে। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের বকেয়া বিল পরিশোধের জন্য অর্থ বিভাগ প্রয়োজনীয় তহবিল ছাড় করবে।'

উল্লেখ্য, গতকালই বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ) এক সতর্কবার্তায় জানিয়েছিল যে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে তাদের পাওনা প্রায় ১৪ হাজার কোটি টাকা বকেয়া দ্রুত পরিশোধ করা না হলে দেশে বিদ্যুৎ সংকটের সৃষ্টি হতে পারে।

বিদ্যুৎ খাতের বর্তমান চিত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, 'বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছিল, সেই সময়ের তুলনায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। তবে বড় প্রকল্পগুলো বাস্তবায়নে সাধারণত দুই থেকে তিন বছর সময় লাগে।'

এ সময় দেশে আরও একটি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা ভাসমান এলএনজি টার্মিনালের জরুরি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি মেয়াদ সংক্রান্ত অনিশ্চয়তার কারণে গ্যাস অনুসন্ধান ও অফশোর বিডিংয়ের (সমুদ্রে গ্যাস অনুসন্ধান) কিছু প্রচেষ্টা আশানুরূপ সফল হয়নি বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ফাওজুল কবির খান তার মেয়াদের উল্লেখযোগ্য পদক্ষেপগুলো তুলে ধরে জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বিতর্কিত 'বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন' বাতিল করেছে।
 
Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ / লোড শেডিং / ফাওজুল কবির খান / বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম পুনর্বিবেচনার অনুরোধ বিদ্যুৎ বিভাগের
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net