Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
অভ্যুত্থানের পর নয়া রাজনৈতিক বন্দোবস্তের ধারণাটি ছাত্র-জনতার কাছে স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়নি: মাহফুজ আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 09:55 pm
Last modified: 29 January, 2026, 10:00 pm

Related News

  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে আপিলের সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন
  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ

অভ্যুত্থানের পর নয়া রাজনৈতিক বন্দোবস্তের ধারণাটি ছাত্র-জনতার কাছে স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়নি: মাহফুজ আলম

তিনি বলেন, ‘সরকার ইকোনমিটাকে জাস্ট ঠেক দিয়ে রেখেছে। এটি যেকোনো দিন পড়ে যেতে পারে। আগের চেয়ে হয়তো কিছুটা স্বচ্ছতা ও কার্যকারিতা এসেছে, কিন্তু ভূমি সংস্কার বা সম্পদ বণ্টনের মতো মৌলিক প্রশ্নগুলো গত ৩০-৫০ বছরেও কেউ সামনে আনেনি।’
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 09:55 pm
Last modified: 29 January, 2026, 10:00 pm
ছবি: টিবিএস

জুলাই অভ্যুত্থান-পরবর্তী কাঙ্ক্ষিত নয়া রাজনৈতিক বন্দোবস্তের ধারণাটি জনগণের কাছে, বিশেষ করে ছাত্র-জনতার কাছে স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। 

একইসঙ্গে তিনি স্বীকার করেন, বেসামরিক ও সামরিক আমলাতন্ত্রের যে 'ক্ষমতার ত্রিভুজ' (ট্রায়াড অব পাওয়ার), তা ভাঙতে সরকার ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত 'পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার এবং গণতন্ত্রের পুনর্ভাবনা' শীর্ষক একটি সম্মেলনে অন্তর্বর্তী সরকারের বিগত ১৫ মাসের কর্মকাণ্ড ও অভিজ্ঞতার নির্মোহ মূল্যায়ন করতে গিয়ে তিনি এসব মন্তব্য করেছেন।

রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, '৫ই আগস্টের পর আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বদল এবং হাসিনার পতনের বাইরেও রাষ্ট্রের একটি বড় রদবদলের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের বিষয়টি আমাদের অডিয়েন্স বা অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে স্পষ্ট করা যায়নি।'

রাষ্ট্রের বিদ্যমান ক্ষমতা কাঠামো নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি 'ট্রায়াড অব পাওয়ার' বা ক্ষমতার ত্রিভুজের উল্লেখ করেন। তিনি বলেন, 'সিভিল-মিলিটারি ব্যুরোক্রেসির জায়গায় আমরা ভয়াবহভাবে ফেইল (ব্যর্থ) করেছি। এই আমলাতন্ত্র এখনো এক্সিস্ট করে এবং ভবিষ্যতেও করবে। এখানেই সবকিছু আটকে গেছে।'

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির নাজুক অবস্থা তুলে ধরে সাবেক এই উপদেষ্টা বলেন, 'সরকার ইকোনমিটাকে জাস্ট ঠেক দিয়ে রেখেছে। এটি যেকোনো দিন পড়ে যেতে পারে। আগের চেয়ে হয়তো কিছুটা স্বচ্ছতা ও কার্যকারিতা এসেছে, কিন্তু ভূমি সংস্কার বা সম্পদ বণ্টনের মতো মৌলিক প্রশ্নগুলো গত ৩০-৫০ বছরেও কেউ সামনে আনেনি।'

রাজনৈতিক মীমাংসা বা রিকনসিলিয়েশন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, 'অভ্যুত্থানের পর আমরা চেয়েছিলাম একটি 'ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন' প্রক্রিয়া।'

ভবিষ্যৎ রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি নিয়ে সতর্ক করে তিনি বলেন, 'জামায়াতকে যেভাবে নাশ করা হয়েছিল অতীতে, সেভাবে আওয়ামী লীগকে নির্মূল করার সংস্কৃতি চালু রাখলে তা ভবিষ্যতে এখনকার মতোই বুমেরাং হয়ে ফিরে আসবে।'

তিনি আরও বলেন, 'আমরা চাই না আরেকটা দৈত্য তৈরি হোক। কেননা সে দৈত্যকে মারার জন্য অনেকগুলো নিপীড়নমূলক আইন তৈরি করতে হবে এতে রাষ্ট্র আরো বেশি দমনমূলক হয়ে পড়বে।'

মানবাধিকার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, 'আমরা চেয়েছিলাম হত্যা ও গুমের সংস্কৃতি বন্ধ করতে। তারপরও গত এক-দেড় বছরে অনেকগুলো জিনিস হয়েছে।'

আলোচনায় সুশীল সমাজ ও গণমাধ্যমের নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন তিনি। মাহফুজ আলম বলেন, 'বিগত ১৫ বছরে সুশীল সমাজের একটি বড় অংশ আওয়ামী লীগকে বৈধতা দিতে গিয়ে এখন নিজেরাই পঙ্গু হয়ে গেছে। রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির কাজের ক্ষেত্র আলাদা হওয়া উচিত।'

তবে সরকারের সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণ প্রজন্মের ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, 'আমাদের প্রজন্মের মধ্যে যে যন্ত্রণা ও ট্রমা আছে, তা থেকেই তারা সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছে। সরকার ব্যর্থ হতে পারে, কিন্তু প্রজন্মের আকাঙ্ক্ষা ব্যর্থ হয়নি। আমাদের সামনে ভুল থেকে শেখার এবং কোর্স কারেকশনের দীর্ঘ সময় পড়ে আছে।'

Related Topics

টপ নিউজ

মাহফুজ আলম / অন্তর্বতী সরকার / জুলাই অভুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
    ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
    ‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

Related News

  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে আপিলের সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন
  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

4
ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

6
গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net