Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
সরকারি কলেজের শিক্ষকরা ৮ লাখ টাকা করে ঘুষ দিয়ে বদলি হচ্ছেন: পরিকল্পনা উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2026, 06:15 pm
Last modified: 28 January, 2026, 07:59 pm

Related News

  • প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: অব্যবস্থাপনার দায়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি
  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • পুরনো ধারা থেকে বেরিয়ে কার্যকর ও জবাবদিহিমূলক পরিকল্পনা প্রণয়নের ঘোষণা উপদেষ্টা তিতুমীরের
  • ডিএমপির তিন থানায় নতুন ওসি
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা

সরকারি কলেজের শিক্ষকরা ৮ লাখ টাকা করে ঘুষ দিয়ে বদলি হচ্ছেন: পরিকল্পনা উপদেষ্টা

তিনি বলেন, ‘নতুন নীতিমালায় প্রকল্প বাস্তবায়নে উপকারভোগীদের সম্পৃক্ত করার পর তারা ঠিকাদারদের প্রশ্ন করে যে, আপনার ব্যবহৃত ইট-সুড়কি তো ভালো না। ফলে এখন প্রকল্পগুলোতে কোনো কর্মকর্তা আর পিডি (প্রকল্প পরিচালক) হতে চান না।’
টিবিএস রিপোর্ট
28 January, 2026, 06:15 pm
Last modified: 28 January, 2026, 07:59 pm
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

সরকারি কলেজের শিক্ষকরা বদলি হতে ৮ লাখ টাকা করে ঘুষ দিচ্ছেন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, 'সরকারি কলেজের শিক্ষকরা ৮ লাখ টাকা করে ঘুষ দিয়ে বদলি হচ্ছেন। আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তখন আমার রুমের সামনে শত শত লোক এসে ভিড় করত।'

আজ বুধবার (২৮ জানুয়ারি) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত 'ম্যাক্রোইকোনমিক স্ট্যাবালিটি অ্যান্ড চ্যালেঞ্জেস ফর নিউ গভর্নমেন্ট'- শীর্ষক সেমিনার ও স্টুডেন্ট স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের আমলে বড় বড় দুর্নীতি কমেছে। কিন্তু অন্য দুর্নীতি আছে। মামলা বাণিজ্য আছে, বদলি বাণিজ্য আছে। গোয়েন্দা সংস্থাকে বলেছি, কিন্তু তারা এসব বের করতে পারেনি।

তিনি বলেন, 'শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির হয়। আগে নির্দিষ্ট পরিমাণ টাকা দিলেই কাজ হতো, মন্ত্রণালয়ে আসতে হতো না। এখন সবাই বলে, একটা সুযোগ এসেছে, তাই মন্ত্রণালয়ে চলে আসেন। আমার রুমের সামনে অনেক লোক আসত। আমি তাদের ডিঙিয়ে রুমে যেতাম।'

প্রকল্পসংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'নতুন নীতিমালায় প্রকল্প বাস্তবায়নে উপকারভোগীদের সম্পৃক্ত করার পর তারা ঠিকাদারদের প্রশ্ন করে যে, আপনার ব্যবহৃত ইট-সুড়কি তো ভালো না। ফলে এখন প্রকল্পগুলোতে কোনো কর্মকর্তা আর পিডি (প্রকল্প পরিচালক) হতে চান না।'

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ভূমিকা অতীতের এ ধরনের যেকোনো সরকারের তুলনায় অনেক বেশি জটিল। কারণ এটি একটি নজিরবিহীন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানের পর গঠিত হয়েছে।

১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'সে সময় নীতিনির্ধারণ ছিল তুলনামূলকভাবে সহজ।'

তিনি বলেন, 'তখন কাজটা অনেক সহজ ছিল। এবার সত্যি বলতে আমি এই দায়িত্ব নিতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে।'

তিনি আরও বলেন, 'এবার কাজটা অনেক বেশি জটিল।'

পরিকল্পনা উপদেষ্টা জানান, বর্তমান সরকারের প্রকৃতি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করাও তার কাছে কখনো কখনো কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, 'আমরা এনজিওর মতো কাজ করছি না, আবার পুরোপুরি স্বাভাবিক বা রাজনৈতিক সরকার হিসেবেও কাজ করছি না। আমি নিজেও এখনও বোঝার চেষ্টা করছি, এটি ঠিক কী ধরনের সরকার।'

তিনি জানান, অত্যন্ত অস্থিতিশীল একটি সময়ে সরকার দায়িত্ব গ্রহণ করায় এর ম্যান্ডেট ও চরিত্র স্বভাবতই জটিল।

তিনি বলেন, 'একদিকে অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের চেতনা থেকে এসেছে এবং এর সঙ্গে যুক্ত প্রত্যাশাগুলো বহন করছে; অন্যদিকে এর একটি আংশিক সাংবিধানিক ভিত্তিও রয়েছে।'

সব মিলিয়ে, এটি এমন একটি সরকারব্যবস্থা যা বাংলাদেশ আগে কখনো প্রত্যক্ষ করেনি বলে মন্তব্য করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, ন্যাশনাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আবদুল মোমেন, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দিন জাসিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সামসুল ইসলাম।

সেমিনারে আরও বক্তব্য দেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম।

Related Topics

টপ নিউজ

পরিকল্পনা উপদেষ্টা / ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ / শিক্ষক / বদলি / ঘুষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: অব্যবস্থাপনার দায়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি
  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • পুরনো ধারা থেকে বেরিয়ে কার্যকর ও জবাবদিহিমূলক পরিকল্পনা প্রণয়নের ঘোষণা উপদেষ্টা তিতুমীরের
  • ডিএমপির তিন থানায় নতুন ওসি
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net