Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
শিশুর মুখে স্ট্যাপলার ঢুকিয়ে নির্যাতন: নয়াপল্টনে স্কুলের সেই প্রিন্সিপালের স্বামী কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2026, 05:30 pm
Last modified: 23 January, 2026, 05:35 pm

Related News

  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  

শিশুর মুখে স্ট্যাপলার ঢুকিয়ে নির্যাতন: নয়াপল্টনে স্কুলের সেই প্রিন্সিপালের স্বামী কারাগারে

আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মো. নুর ইসলাম আসামি পবিত্র কুমার বড়ুয়াকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন ঠিক করেন।
টিবিএস রিপোর্ট
23 January, 2026, 05:30 pm
Last modified: 23 January, 2026, 05:35 pm
ছবি: টিবিএস

রাজধানীর নয়াপল্টনের একটি স্কুলে চার বছরের শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপালের স্বামী পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামির রিমান্ড শুনানির জন্য আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিন ধার্য করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মো. নুর ইসলাম আসামি পবিত্র কুমার বড়ুয়াকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন ঠিক করেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় মিরপুর মডেল থানাধীন মিরপুর-৬ এলাকা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই আসামিসহ অন্য পলাতক আসামির বিরুদ্ধে ঘটনার সত্যতা ও পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।

মামলার এজাহার অনুযায়ী, নয়াপল্টনের 'শারমিন একাডেমি'র প্লে শ্রেণিতে দুই মাস আগে শিশুটিকে ভর্তি করান তার মা। গত ১৮ জানুয়ারি দুপুরে স্কুলে গিয়ে তিনি তার চার বছরের সন্তানকে বিবর্ণ, ভীতসন্ত্রস্ত ও কান্নারত অবস্থায় দেখেন। বাসায় নেওয়ার পর শিশুটি জানায়, 'মা মিস আমাকে মেরেছে, আংকেল মেরেছে। আমি কিছু করি নাই। আমি তোমাদের বলে দিলে গলায় পাড়া দিবে এবং মুখ সেলাই করে দিবে। আমি স্কুলে যাবো না।' 

পরবর্তীতে শিশুটির বাবা-মা স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ভয়াবহ চিত্র দেখতে পান। ফুটেজে দেখা যায়, প্রিন্সিপাল শারমিন জাহান শিশুটিকে টেনে হেঁচড়ে অফিসে নিয়ে যান এবং তার মুখে ও গালে অনবরত আঘাত করতে থাকেন। একপর্যায়ে প্রিন্সিপালের স্বামী পবিত্র কুমার বড়ুয়া শিশুটির মুখে স্ট্যাপলার ঢুকিয়ে দেন এবং সোফার সাথে চেপে ধরে দীর্ঘক্ষণ পাশবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালান। এই নির্যাতনের কারণে শিশুটি কানে কম শুনছে এবং অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় শিশু আইনের ৭০ ধারায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

Related Topics

টপ নিউজ

শিশু নির্যাতন / স্কুল / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net