Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 May, 2026, 05:55 pm
Last modified: 17 May, 2026, 05:58 pm

Related News

  • ‘ময়লার ভাগাড়ে’ বৃদ্ধার মৃত্যু কী জানিয়ে গেল আমাদের? 
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • মিরপুরে শাহ আলী মাজারে হামলার অভিযোগ; ‘মাদকসেবীদের’ সরিয়ে দিয়েছে স্থানীয়রা, বলছে পুলিশ

রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই রিমান্ডের আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
17 May, 2026, 05:55 pm
Last modified: 17 May, 2026, 05:58 pm
গত ১৫ মে ভোররাতে মিরপুরের শাহ আলী মাজারে ওরশ চলাকালে দর্শনার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী বাগদাদী (রহ) এর মাজারে ওরশ চলাকালে সময়ে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।

ঢাকার মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক গৌতম সরকার এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে মিরপুরের শাহ আলী মাজারে এই হামলার ঘটনা ঘটে। ওরশ চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে মারধর শুরু করে।

এ ঘটনায় রেশমী বেগম নামে এক নারী মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাত সাড়ে ৯ টার দিকে শাহ আলী থানার উত্তর বিশিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার ইন্সপেক্টর তারিকুর রহমান।

আসামিদের পক্ষে মো. কামাল উদ্দিন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে মাজার জিয়ারত ও মানতের সময় আসামিরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মাজারে ঢুকে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর অতর্কিত হামলা করে। 'জিয়ারত ও মানতের কার্যক্রম'- চলাকালে অভিযুক্তরাসহ নাম না জানা ১০০-১৫০ জন জামায়াতে ইসলামীর সহযোগী ও অঙ্গসংগঠনের সদস্যরা 'পূর্ব পরিকল্পিতভাবে' হাতে লাঠিসোটা নিয়ে 'আল্লাহু আকবার স্লোগান দিয়ে' প্রধান গেট দিয়ে মাজারে প্রবেশ করে।

অভিযোগে করা হয়, এসময় 'জিয়ারতকারী এবং মানতকারীদের' ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে জখম করে এবং মাজারের সিন্নি গাছের গোড়ায় থাকা লাল কাপড় টানাহেচড়া করে ছিড়ে ফেলে, মোমবাতি জ্বালানোর প্লেটও ভাঙচুর করে। যেটিকে 'চরমভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত।

ঘটনা দেখে আসামিদের বাধা দিতে গেলে তারা 'ক্ষিপ্ত হয়ে' বাদী রেশমী বেগমসহ অন্যান্যদের  এলোপাথারিভাবে মারপিট করে জখম করে। এসময় তার কাপড়চোপড় 'টানা-হেচড়া করে' যৌন নির্যাতনও করেছে বলেও অভিযোগ করেছেন।

মারপিটের একপর্যায়ে অজ্ঞাত একজন মাজারের মানতের খিচুরি রান্না করার চুলা ও পাতিল ভাঙচুর করে অনুমান ৩০ হাজার টাকা ক্ষতি করেছেন। একইসঙ্গে বাদীর কাছে থাকা নগদ ৬ হাজার টাকাসহ জিয়ারতকারীদের কাছ থেকে আনুমানিক ৯০ হাজার টাকা লুট করেছে বলেও অভিযোগে দাবি করা হয়।

Related Topics

টপ নিউজ

মিরপুর / হযরত শাহ আলী বাগদাদী (রহ) / মাজারে হামলা / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ‘ময়লার ভাগাড়ে’ বৃদ্ধার মৃত্যু কী জানিয়ে গেল আমাদের? 
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • মিরপুরে শাহ আলী মাজারে হামলার অভিযোগ; ‘মাদকসেবীদের’ সরিয়ে দিয়েছে স্থানীয়রা, বলছে পুলিশ

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net