Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 December, 2025, 08:05 pm
Last modified: 22 December, 2025, 08:06 pm

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘খেলাধূলা যেমন তরুণ সমাজকে সুস্থ ও সৃজনশীল পথে পরিচালিত করে, তেমনি পরিকল্পিত নগর উন্নয়ন মানুষের দৈনন্দিন জীবনকে আরও স্বস্তিদায়ক করে তোলে।’
টিবিএস রিপোর্ট
22 December, 2025, 08:05 pm
Last modified: 22 December, 2025, 08:06 pm
ছবি: টিবিএস

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

তিনি বলেন, 'গাজীপুরকে একটি পরিকল্পিত ও যানজটমুক্ত শহরে রূপান্তরের পথে সিটি কর্পোরেশনের উদ্যোগগুলো প্রশংসনীয়। সরকার গাজীপুরকে একটি সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করছে।'

আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় গাজীপুর মহানগরের উন্নয়নে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) গৃহীত বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সচিব বলেন, 'গাজীপুরকে একটি পরিকল্পিত, যানজটমুক্ত ও আধুনিক শহরে রূপান্তরের পথে সিটি কর্পোরেশনের উদ্যোগগুলো সময়োপযোগী ও বাস্তবভিত্তিক। খাল পুনঃখনন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সড়ক অবকাঠামো উন্নয়ন ইতোমধ্যে নগরবাসীর জীবনমানে ইতিবাচক প্রভাব ফেলছে।'

তিনি বলেন, 'খালের সৌন্দর্য ও দীর্ঘস্থায়ী কার্যকারিতা নিশ্চিত করতে গার্ড ওয়াল নির্মাণ, সুয়ারেজ ও বিশুদ্ধ পানির লাইন স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সরকার আর্থিক বরাদ্দ দেবে। গাজীপুরের মানুষ যেন স্বাস্থ্যসম্মত পরিবেশে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।'

এছাড়া গাজীপুরকে একটি সমন্বিত ও পরিবেশবান্ধব উন্নয়ন প্রকল্পের আওতায় আনার বিষয়ে সরকার গুরুত্বসহকারে চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।

প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে নাগরিক সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন সচিব।

পরে এদিন বিকালে মহানগরীর টঙ্গীর হিমারদীঘি এলাকায় গাসিক নির্মিত আধুনিক ক্রীড়াঙ্গনে আয়োজিত 'প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫'- এর জমজমাট ফাইনাল উপভোগ করেন স্থানীয় সরকার সচিব। 

টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচের লড়াইয়ে বাসন অঞ্চল-৬ দল ২-০ গোলে কোনাবাড়ী অঞ্চল-৭ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই ফাইনালে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা আর করতালিতে মুখর ছিল পুরো মাঠ। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। পুরস্কার বিতরণী পর্বে হাজারো ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে পুরো ক্রীড়াঙ্গন উৎসবস্থলে পরিণত হয়।

ছবি: টিবিএস

গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। এছাড়াও গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, 'এই আধুনিক ক্রীড়াঙ্গন শুধু খেলাধুলার জায়গা নয়, বরং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলা ও দলগত চেতনায় গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই বাস্তবায়িত হচ্ছে।'

তিনি বলেন, 'টঙ্গীর এই আধুনিক ক্রীড়াঙ্গন শুধু খেলাধুলার জন্য নয়, এটি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত চেতনায় গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম।'

তিনি আরও বলেন, 'গাজীপুর সিটি কর্পোরেশনের সব উন্নয়ন কর্মকাণ্ড মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তোলার লক্ষ্যেই বাস্তবায়িত হচ্ছে।'

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, 'খেলাধূলা যেমন তরুণ সমাজকে সুস্থ ও সৃজনশীল পথে পরিচালিত করে, তেমনি পরিকল্পিত নগর উন্নয়ন মানুষের দৈনন্দিন জীবনকে আরও স্বস্তিদায়ক করে তোলে।'

গাজীপুর সিটি কর্পোরেশনের ক্রীড়া ও উন্নয়ন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, 'খেলাধূলা ও উন্নয়নের এই যুগপৎ আয়োজন গাজীপুরকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয়কে আরও দৃশ্যমান করেছে।'

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাসিকের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, 'গাজীপুরের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা জয়দেবপুর রেলক্রসিংকেন্দ্রিক যানজট নিরসনে জাইকার সহায়তায় ফ্লাইওভার নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। একই সঙ্গে পরিচ্ছন্ন নগর গড়তে মহানগরের প্রতিটি ওয়ার্ডে এসটিএস স্থাপনের জন্য ডিপিপি প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হবে।'

সংশ্লিষ্টদের মতে, প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মতো ক্রীড়া আয়োজন এবং সরকারের নীতিগত সমর্থনে চলমান উন্নয়ন কার্যক্রম একসঙ্গে বাস্তবায়িত হলে গাজীপুর খুব শিগগিরই খেলাধুলা, সুস্থ সংস্কৃতি ও আধুনিক নগর ব্যবস্থার একটি অনন্য দৃষ্টান্তে পরিণত হবে।

Related Topics

টপ নিউজ

মেগা উন্নয়ন প্রকল্প / গাজীপুর / স্থানীয় সরকার সচিব / সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী / গাজীপুর সিটি কর্পোরেশন / প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী / প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net