Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
শিবচর-মাদারীপুর রুটে চার সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, দুর্ভোগে হাজারো মানুষ

বাংলাদেশ

কাজী মনিরুজ্জামান মনির
21 December, 2025, 11:20 am
Last modified: 21 December, 2025, 11:24 am

Related News

  • মেঘনার ওপর পিপিপি-র আওতায় দুটি বড় সেতু নির্মাণের উদ্যোগ সরকারের
  • মাদারীপুরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ.লীগ নেতারা
  • মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
  • মাদারীপুরে গাছ ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ আ. লীগের নেতা-কর্মীদের, ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

শিবচর-মাদারীপুর রুটে চার সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, দুর্ভোগে হাজারো মানুষ

কাজী মনিরুজ্জামান মনির
21 December, 2025, 11:20 am
Last modified: 21 December, 2025, 11:24 am
ছবি: টিবিএস

পদ্মা সেতুর সঙ্গে সংযোগ স্থাপনকারী শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের চারটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে কার্যত অচল হয়ে আছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় হাজারো বাসিন্দা।

জমি অধিগ্রহণ প্রক্রিয়া ও ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন ছাড়াই নির্মাণকাজ শুরু করায় প্রকল্পটি নানা আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছে। এখন একে অপরের ওপর দোষ চাপাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। 

কুতুবপুর সেতুর কয়েকটি পিলার মাঝনদীতে দাঁড়িয়ে থাকলেও সেখানে কোনো নির্মাণকাজ চলছে না। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত ৯০ মিটার দীর্ঘ এই সেতুর কাজ শেষ হয়েছে মাত্র ৪০ শতাংশ, অথচ এরইমধ্যে শেষ হয়ে গেছে প্রকল্পের মেয়াদ। ৪০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের আরও তিনটি সেতুর অবস্থাও একই রকম। নথিপত্র ও জমি-সংক্রান্ত জটিলতায় সবখানেই কাজ বন্ধ রয়েছে।

মরা আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মাণাধীন ছিলারচর সেতুটির কাজ বন্ধ থাকায় চারটি ইউনিয়নের মানুষ সরাসরি যোগাযোগব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকা বা ট্রলারে করে নদী পার হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল পরিবহনে সমস্যার সম্মুখীন হচ্ছেন, ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। স্থানীয়দের আক্ষেপ, 'নতুন সেতু তো হলোই না, বরং পুরোনোটাও হারালাম।' প্রায়ই ঘটে দুর্ঘটনা; জরুরি যাতায়াতে হিমশিম খায় সাধারণ মানুষ। 

ছবি: টিবিএস

চান্দেরচর ও হাকিমপুর সেতুর নির্মাণের প্রথম মেয়াদও শেষ হয়ে গেছে। অধিগ্রহণ ও জমির শ্রেণি পরিবর্তনের জটিলতায় সেতু দুটির কাজ বন্ধ পড়ে আছে মাসের পর মাস। ফলে ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগের এই সড়কটি এখন স্থানীয়দের কাছে ভোগান্তির আরেক নাম।

মাদারীপুর এলজিইডির তথ্যমতে, ২৯.২৯ কোটি টাকা ব্যয়ে কুতুবপুর সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। ২০২৫ সালের অক্টোবর মাসে এর মেয়াদ শেষ হয়েছে। এর মধ্যে মাত্র ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ১০.৪৫ কোটি টাকা ব্যয়ের চান্দেরচর সেতুর কাজ শুরু হয় ২০২৩ সালের নভেম্বরে, যার মাত্র ৩০ শতাংশ শেষ হয়েছে। ৭২.৪৮ কোটি টাকা ব্যয়ের ছিলারচর সেতুর কাজ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়ে এখন পর্যন্ত মাত্র ১৯ শতাংশ সম্পন্ন হয়েছে। ৩০ কোটি টাকার হাকিমপুর সেতুটির কাজ জমি অধিগ্রহণ জটিলতায় বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। সব মিলিয়ে ১৪১.৫১ কোটি টাকা ব্যয়ের এই চার সেতুর নির্মাণমাত্র ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। 

মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, জমি অধিগ্রহণ-সংক্রান্ত সমস্যার কারণেই কাজের গতি ধীর হয়ে গেছে। তবে সম্প্রতি প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে এবং প্রয়োজনীয় নথিপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আলম জানান, যথাযথ প্রস্তাব বা অনুমোদন ছাড়াই কাজ শুরু করার কারণে এই জটিলতা তৈরি হয়েছে। এর ফলে জমির শ্রেণি নিয়ে সমস্যা রয়েছে, জমির মূল্য নির্ধারণ নিয়ে জটিলতা  সৃষ্টি হয়েছে। সমস্যাটি দ্রুত সমাধানের জন্য বাস্তবায়নকারী সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

চান্দেরচর এলাকার বাসিন্দা জব্বার খান জানান, দুই বছর ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় সাধারণ মানুষকে প্রতিদিন অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে।

ছবি: টিবিএস

ছিলারচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাঈমা আক্তার বলে, 'নতুন ব্রিজ বানানোর জন্য পুরনো ব্রিজটা ভেঙে ফেলেছে। এখন পায়ে হেঁটে অনেক কষ্টে পারাপার হতে হয়। বৃষ্টির দিনে অনেক সময়ই বইখাতা নিয়ে ক্যাডার মধ্যে পড়ে যাই। ক্লাস করতে পারিনা। অনেক সময় স্কুলে পৌঁছতে দেরি হয়।  একটা সেতু হতে কতদিন লাগে? আর কতদিন আমাদের ভোগাবে?'

ছিলারচর সেতুর জন্য বাসিন্দা সেলিম মাদবরের জমি অধিগ্রহণ করার কথা ছিল। তিনি অভিযোগ করেন, জমির মালিকদের ক্ষতিপূরণ না দিয়েই কাজ শুরু করা হয়েছে। 

সেলিম বলেন, 'এখন আমাদের টাকাও দেয় না, আর সেতুর কাজও বন্ধ আছে। কবে টাকা দেবে, তা-ও কিছু প্রশাসন বলে না।' তিনি আরও বলেন, সেতুর কাজ করতে গিয়ে পুরনো সেতু ভেঙে ফেলায় প্রতিদিন এই ওই ভাঙা সেতু দিয়ে যাতায়াতে দুর্ঘটনার শিকার হয়ে আহত হচ্ছেন মানুষ। 

কৃষক আলাউদ্দিন বলেন, সেতুগুলো না হওয়ায় পরিবহন খরচ কয়েকগুণ বেড়ে গেছে; বাজারে সময়মতো পণ্য নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

Related Topics

টপ নিউজ

মাদারীপুর / নির্মাণকাজ / সেতু নির্মাণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • মেঘনার ওপর পিপিপি-র আওতায় দুটি বড় সেতু নির্মাণের উদ্যোগ সরকারের
  • মাদারীপুরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ.লীগ নেতারা
  • মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
  • মাদারীপুরে গাছ ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ আ. লীগের নেতা-কর্মীদের, ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net