Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 December, 2025, 10:25 am
Last modified: 16 December, 2025, 10:41 am

Related News

  • সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুল ৩ দিনের রিমান্ডে 

একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

টিবিএস রিপোর্ট
16 December, 2025, 10:25 am
Last modified: 16 December, 2025, 10:41 am
ছবি: স্ক্রিনগ্র্যাব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, 'সামনে খুবই সংকটময় পরিস্থিতি। আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। অত সুশীলতা করে লাভ নেই।'

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

৫ আগস্টের পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, 'আমরা যখন আমাদের হাতে এই দেশের ৫ই আগস্টের পরে মুজিববাদীদের, আওয়ামী লীগ ও ১৪ দলীয় সন্ত্রাসীদের প্রতিটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল, সেদিন আমরা নিজেদের সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা নেব যে আমরা আর ক্ষমা করব না।'

তিনি বলেন, 'আমরা দয়া দেখিয়ে মনে করেছিলাম যে এই দেশের রাজনৈতিক লড়াই ও দ্বন্দ্ব দেশের ভেতরেই মোকাবিলা করব। কিন্তু যারা এই লড়াইকে দেশের বাইরে নিয়ে গেছে, তাদের হুঁশিয়ার করে দিতে চাই—এই দেশের লড়াই যদি দেশের বাইরে যায়, তবে এই দেশের মুক্তির লড়াইও দেশের বাইরে যাবে।' 

'খুবই সংকটময় পরিস্থিতি সামনে। আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নিব। অত সুশীলতা করে লাভ নেই। কারণ অনেক হয়েছে। অনেক ধৈর্য হয়েছে', যোগ করেন তিনি। 

তিনি বলেন, 'আমরা রিকনসিলিয়েশন, ট্রুথ, আমরা বিভিন্ন কথা বলেছি। আমরা বলেছি যে আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন। বিচার চলমান আছে। কিন্তু বিচারের বদলে আজকে বিচার চলমান আছে একদিকে, আরেক দিকে এই আইনের ফাঁকফোকর গলিয়ে এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নিবেন, ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন, আমার ভাইয়ের ওপর গুলি চালাবেন, আমরা এটা বরদাশত করব না। এখানে বাংলাদেশে ভারতের এবং ভিনদেশীদের যারা স্বার্থ রক্ষা করবে তাদেরও নিরাপদ থাকতে দেওয়া যাবে না।' 

বিরোধীশক্তির উদ্দেশে মাহফুজ আলম বলেন, 'আমরা যদি এই দেশে নিরাপদ না থাকি, তবে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা বেসিক কন্ডিশন।'

মাহফুজ আলম অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পর যে লড়াই করার কথা ছিল, তাতে পরাস্ত হওয়ার কারণেই শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বলেন, 'এই লড়াই অনেক দীর্ঘ। এই লড়াইয়ের জন্য আমরা প্রথম থেকে বলেছিলাম যে মুজিববাদ এর মূলোৎপাটন করতে হবে। কিন্তু মুজিববাদের শেকড় এমন গভীরে প্রোথিত বাংলাদেশে যে একে কালচারালি, ইন্টেলেকচুয়ালি, পলিটিক্যালি সকল অর্থেই মোকাবেলা করার যে শক্তি-সামর্থ্য, এই শক্তি-সামর্থ্য অর্জনের চেষ্টা অথবা লড়াইয়ের দিকে এগুনোর চেষ্টা আমরা খুব কমই দেখেছি।' 

তিনি বলেন, 'বাঙালি জাতীয়তাবাদ ও চার মূলনীতির ভিত্তিতে বাহাত্তরের সংবিধানের মাধ্যমে যে মুজিববাদ প্রতিষ্ঠা হয়েছে, তার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের লাশ ফেলা হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ বজায় রাখতে সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, শিক্ষক ও আইনজীবীদের কব্জা করা হয়েছে। এদের একটি অংশ সচেতনভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।'

সমাবেশে জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপ বাংলাদেশ, লেবার পার্টি, নেজামে ইসলাম পার্টি ও গণ অধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতারা অংশ নিয়ে বক্তব্য দেন।
 

Related Topics

টপ নিউজ

মাহফুজ আলম / ভারত-বাংলাদেশ / ওসমান হাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুল ৩ দিনের রিমান্ডে 

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net