Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
অভ্যুত্থান–পরবর্তী ১৫ মাসে হামলা-মামলায় ভুক্তভোগী ১০৭৩ সাংবাদিক; ১৮৯ চাকরিচ্যুত, ৬ হত্যা: টিআইবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2025, 12:55 pm
Last modified: 09 December, 2025, 01:03 pm

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের
  • সাংবাদিকদের ওপর কোনো ধরনের চাপ বা নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়: মির্জা ফখরুল

অভ্যুত্থান–পরবর্তী ১৫ মাসে হামলা-মামলায় ভুক্তভোগী ১০৭৩ সাংবাদিক; ১৮৯ চাকরিচ্যুত, ৬ হত্যা: টিআইবি

টিবিএস রিপোর্ট
09 December, 2025, 12:55 pm
Last modified: 09 December, 2025, 01:03 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

জুলাই গণ-অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট থেকে চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত সারা দেশে অন্তত ৪৭৬টি ঘটনায় ১ হাজার ৭৩ জন গণমাধ্যমকর্মী বিভিন্নভাবে ভুক্তভোগী হয়েছেন। এর মধ্যে হামলা, মামলা, হত্যা, হুমকি, হয়রানি, কারাবাস ও চাকরিচ্যুতির মতো ঘটনা রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে টিআইবি আয়োজিত 'কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি' শীর্ষক আলোচনায় এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক।

১৫ মাসের তথ্য বিশ্লেষণ করে প্রবন্ধে জানানো হয়, এই সময়ের মধ্যে ২৫৯টি ঘটনায় ৪৫৯ জন গণমাধ্যমকর্মী হামলার শিকার হয়েছেন। ৮৯টি ঘটনায় ৯৯ জনকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে এবং ৩০টি ঘটনায় ৭০ জন হয়রানির শিকার হয়েছেন। এছাড়া ১৯টি ঘটনায় অন্তত ২৭ জন সাংবাদিককে আটক করা হয়েছে। ৬ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সাংবাদিকদের পরিবারের সদস্যদের ওপর হামলা বা বাড়িঘর ধ্বংসের মতো ৯টি ঘটনা ঘটেছে, যেখানে ১৭ জন ভুক্তভোগী হয়েছেন। এ ছাড়া ৫টি ঘটনায় ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত, দায়িত্ব থেকে অব্যাহতি কিংবা বরখাস্ত করা হয়েছে।

মূল প্রবন্ধে জাফর সাদিক বলেন, 'কর্তৃত্ববাদের পতনের পর আশা করা হয়েছিল, গণমাধ্যমের জন্য উন্মুক্ত পরিবেশ ও অবাধ সাংবাদিকতার পথ তৈরি হবে। কিন্তু বিগত ১৬ মাসের বাস্তবতা ভিন্ন কথা বলছে।'

বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়ে ১৪৯তম অবস্থানে এলেও এতে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই বলে মনে করে টিআইবি। সংস্থাটির মতে, গণমাধ্যমের স্বাধীনতা এবং আগে বিরাজমান নেতিবাচক পরিস্থিতি থেকে এখনো পুরোপুরি উত্তরণ ঘটেনি; এমনকি কিছু ক্ষেত্রে সম্ভাবনা দেখা দিলেও তা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

গবেষণায় দেখা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর গণমাধ্যমের ব্যবস্থাপনা পর্ষদ ও উচ্চপদস্থ সাংবাদিকদের মধ্যে বড় ধরনের রদবদল ঘটেছে। রাজনৈতিক পটপরিবর্তনের জেরে অন্তত ৮ জন সংবাদপত্র সম্পাদক এবং ১১ জন বেসরকারি টেলিভিশনের বার্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে বা তারা পদত্যাগে বাধ্য হয়েছেন।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন উদ্ধৃত করে টিআইবি জানায়, ২৯টি গণমাধ্যমের শীর্ষ পদে পরিবর্তন এবং একটি অনলাইন পোর্টালের মালিকানায় বদল এসেছে। এসব পরিবর্তন সবসময় স্বচ্ছভাবে হয়নি এবং অনেক ক্ষেত্রে মালিকপক্ষ বা নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে।

টিআইবি আরও জানায়, বিগত সময়ে দলীয় বিবেচনায় গণমাধ্যমের নিবন্ধন দেওয়া হতো। গণমাধ্যম সংস্কার কমিশন এই ধারা পরিবর্তনের সুপারিশ করলেও চলতি বছরের মাঝামাঝি পুরনো প্রক্রিয়াতেই তথ্য মন্ত্রণালয় 'নেক্সট টিভি' ও 'লাইভ টিভি' নামে দুটি নতুন চ্যানেলের অনুমোদন দিয়েছে। এই চ্যানেল দুটির লাইসেন্স পেয়েছেন গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক কমিটির দুই নেতা।

বর্তমানে দেশে ৩ হাজার ২৭০টি সংবাদপত্র ও সাময়িকী রয়েছে। এর মধ্যে ঢাকা থেকে ১ হাজার ৩৭১টি এবং ঢাকার বাইরে থেকে ১ হাজার ৮৯৮টি প্রকাশিত হয়। ৫০টি বেসরকারি টেলিভিশনের মধ্যে ৩৪টি বর্তমানে সম্প্রচারে আছে। এ ছাড়া ৪০৬টি নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল এবং ১৯টি এফএম রেডিও কার্যক্রম চালাচ্ছে।

Related Topics

টপ নিউজ

সাংবাদিক / ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের
  • সাংবাদিকদের ওপর কোনো ধরনের চাপ বা নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়: মির্জা ফখরুল

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net