Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
তেলের ভুয়া খরচ দেখিয়ে প্রায় ৫ লাখ টাকা তছরুপ, পুলিশ সুপারকে ‘তিরস্কার’ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2025, 06:35 pm
Last modified: 24 November, 2025, 11:08 pm

Related News

  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম
  • দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী
  • ট্রাম্পের অবরোধ দীর্ঘায়িত করার খবরে ১২০ ডলার ছাড়াল তেলের দাম

তেলের ভুয়া খরচ দেখিয়ে প্রায় ৫ লাখ টাকা তছরুপ, পুলিশ সুপারকে ‘তিরস্কার’ 

গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সই করা এক আদেশে তেল চুরির বিষয়টি উঠে আসে। 
টিবিএস রিপোর্ট
24 November, 2025, 06:35 pm
Last modified: 24 November, 2025, 11:08 pm
ফাইল ছবি/সংগৃহীত

শিল্প পুলিশে দায়িত্বে থাকাকালে সরকারি গাড়িতে ডিউটিতে না গিয়েও ভুয়া বিল তুলে ৪ হাজার ২৩০ লিটার তেলের ভুয়া খরচ দেখিয়ে ৪ লাখ ৮৬ হাজার টাকা তছরুপের ঘটনায় নেত্রকোনার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার কানাই লাল সরকারকে 'তিরস্কার' দণ্ড দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

গত বুধবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সই করা এক আদেশে তেল চুরির এই ঘটনা উঠে আসে। 

আদেশে বলা হয়, কানাই লাল সরকার গত ১ সেপ্টেম্বর, ২০২২ থেকে ৪ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত শিল্পাঞ্চল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তার যথাযথ তদারকির অভাবে মেক্যানিকাল ট্রান্সপোর্ট শাখায় কর্মরত এসআই (সশস্ত্র) মো. মামুন অর রশিদ, (ওসি এমটি), এএসআই (সশস্ত্র) আব্দুল্লাহ ও কনস্টেবল মতিউর রহমান গাড়ির লগ বইসমূহ সংশ্লিষ্ট গাড়িচালক বা গাড়িতে সরবরাহ না করে নিয়ম-বহির্ভূতভাবে নিজেদের হেফাজতে রাখেন। তারা মনগড়াভাবে দূরবর্তী স্থানে ডিউটি দেখিয়ে অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন করেন। 

এসব পুলিশ সদস্য সংশ্লিষ্ট ডিউটি পার্টি ইনচার্জ অফিসারের সই নিয়ে এবং কিছু ক্ষেত্রে নিজেরাই বা অন্য কাউকে দিয়ে ওই অফিসারদের নামীয় ভুয়া সই ব্যবহার করে বিল-ভাউচার তৈরি করে পরস্পরের যোগসাজশে মোট ৪ হাজার ২৩০.৪৬ লিটার অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন করে ৪ লাখ ৮৬ হাজার ৮৫১.২৫ টাকা তছরূপ করেন। 

এক্ষেত্রে ইউনিট প্রধান হিসেবে কানাই লাল সরকার তার অধীনস্থ পুলিশ সদস্যদের এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড ও সরকারি অর্থ তছরূপের ঘটনা অনুসন্ধান করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। তাদের ওপর নিয়ন্ত্রণ না থাকা এবং তদারকির অভাবে অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে তাকে কারণ দর্শানো হয়। তিনি চলতি বছরের ২৪ এপ্রিল কারণ দর্শানোর জবাব দাখিল করেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। পরে ১৪ মে শুনানি অনুষ্ঠিত হয়। 

শুনানিতে কানাই লাল সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ, লিখিত জবাব, উভয়পক্ষের বক্তব্য এবং অন্যান্য প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ দালিলিক তথ্য প্রমাণাদির আলোকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৭(২) (ঘ) বিধি অনুযায়ী খুলনার আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ফয়েজ আহমেদকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

তদন্ত শেষে দাখিল করা প্রতিবেদনে যানবাহন শাখার সরকারি গাড়িসমূহের লগ বই ব্যবহার, লগ বই ও ব্যবহারকারীর স্বাক্ষর ও গাড়ির ভ্রমণ দূরত্ব নির্ধারণ, তেলের বিল-ভাউচার তৈরি ও জ্বালানি তেল তছরূপ সংক্রান্ত কার্যক্রম সঠিকভাবে তদারকি না করে কানাই লাল সরকার সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা করেছেন বলে উল্লেখ করা হয়। 

এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার কানাই লাল সরকারকে 'তিরস্কার' দণ্ড দেওয়া হয়।
 
Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় / তেল / টাকা / তিরস্কার / পুলিশ সুপার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম
  • দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী
  • ট্রাম্পের অবরোধ দীর্ঘায়িত করার খবরে ১২০ ডলার ছাড়াল তেলের দাম

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net