Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে নির্বাচনে এসপি পদে নিয়োগে ‘না’, প্রাধান্য পেতে পারে ২৫, ২৭ ও ২৮তম ব্যাচ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 November, 2025, 10:55 am
Last modified: 23 November, 2025, 11:06 am

Related News

  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে নির্বাচনে এসপি পদে নিয়োগে ‘না’, প্রাধান্য পেতে পারে ২৫, ২৭ ও ২৮তম ব্যাচ

টিবিএস রিপোর্ট
23 November, 2025, 10:55 am
Last modified: 23 November, 2025, 11:06 am
প্রতীকী ছবি: সংগৃহীত

কোনো রাজনৈতিক দলের সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্টতা থাকলেও কাউকে নির্বাচনের সময় জেলার পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ দেওয়া হবে না।

শনিবার সন্ধ্যায় নির্বাচনকালীন সময়ে দেশের ৬৪ জেলায় এসপি নিয়োগ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে এ নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে নির্বাচনকালীন এসপি নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ছুটির দিন শনিবার সকালে বৈঠকের সময় নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করে বিকেল ৪টায় শুরু হয়। বৈঠকটি চলে প্রায় দুই ঘণ্টা ধরে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই নীতিমালার আলোকেই গত সপ্তাহে ছয়টি জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়। এর মধ্যে পাবনা জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে ছাত্রদল করার অভিযোগ ওঠায় তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) খুলনায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে আইজিপি বাহারুল আলম জানিয়েছিলেন, নির্বাচনে বিতর্কিত কোনো পুলিশ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হবে না।  

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও তদারকির জন্য সরকার তিনটি কমিটি গঠন করে। আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটিটি সেগুলোরই একটি।

এই কমিটি মূলত জেলা পুলিশের এসপি, ডিআইজি এবং এর ওপরের পদের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিয়ে থাকে।

আইন-শৃঙ্খলা বিষয়ক এই কমিটির সভাপতি হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন—অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ ছাড়া নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Related Topics

টপ নিউজ

পুলিশ সুপার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে ‘সন্ত্রাসমুক্ত’ করা হবে: পুলিশ সুপার মাসুদ আলম
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net