Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
১৩৩ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করল গণফোরাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2025, 07:25 pm
Last modified: 15 November, 2025, 07:31 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

১৩৩ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করল গণফোরাম

বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট প্রসঙ্গে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘আপাতত এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমরা। তবে কোনো দলের সাথে নির্বাচনী জোট হলে আমরা গণমাধ্যমকে অবগত করব। সব পক্ষের সাথে আমাদের আলোচনা চলমান আছে।’
টিবিএস রিপোর্ট
15 November, 2025, 07:25 pm
Last modified: 15 November, 2025, 07:31 pm
ছবি: টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে ড. কামাল হোসেন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গণফোরাম।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা-৬ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাগুরা-১ আসন থেকে নির্বাচন করবেন।

এ ছাড়া দলের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট এস. এম. আলতাফ হোসেন ঢাকা-৫, অ্যাডভোকেট এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক নরসিংদী-৩, মোশতাক আহমেদ কুমিল্লা-৩, অ্যাডভোকেট সেলিম আকবর চাঁদপুর-৩, অ্যাডভোকেট সুরাইয়া বেগম বরগুনা-২, অ্যাডভোকেট আনসার খান সিলেট-১, আব্দুল হাসিব চৌধুরী হবিগঞ্জ-৩, শ্রী রতন ব্যানার্জী চট্টগ্রাম-৫, অ্যাডভোকেট আবদুল হাফিজ ঝিনাইদহ-২, অ্যাডভোকেট হিরন কুমার দাস বরিশাল-৬ এবং গোলাম হোসেন আবাব সুনামগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু পটুয়াখালী-৩ এবং তথ্য ও গণমাধ্যম সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর সুনামগঞ্জ-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, '১৩৩ জনের নাম আজকে আমরা প্রকাশ করলাম। বাকিগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেব। আজকে যাদের নাম নেই, তারা আগামী পর্যায়ে সুযোগ পাবেন। এটা একটা আংশিক তালিকা, প্রাথমিক তালিকা। এখান থেকে অনেকে বাদও যেতে পারেন আবার নতুন করে অনেক নাম যুক্তও হতে পারে।'

বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট প্রসঙ্গে তিনি বলেন, 'আপাতত এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমরা। তবে কোনো দলের সাথে নির্বাচনী জোট হলে আমরা গণমাধ্যমকে অবগত করব। সব পক্ষের সাথে আমাদের আলোচনা চলমান আছে।'
 
Related Topics

টপ নিউজ

গণফোরাম / ড. কামাল হোসেন / নির্বাচন / প্রার্থী ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net