Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
মিরপুরে ৩ ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 08:10 pm
Last modified: 10 November, 2025, 09:17 pm

Related News

  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • দুর্যোগ-দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে লোকবলসহ স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাজধানীর কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে 
  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

মিরপুরে ৩ ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় একটি বিশ্ববিদ্যালয়ের বাসটিতে আগুন লেগেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পাঠানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
10 November, 2025, 08:10 pm
Last modified: 10 November, 2025, 09:17 pm
ছবি: টিবিএস

রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে আজ সোমবার সন্ধ্যায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মেরুল বাড্ডা ও শাহজাদপুরের পর ধানমন্ডিতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, মিরপুর-১০ এলাকায় সন্ধ্যায় দুর্বৃত্তরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপত্তার জন্য এদিক-ওদিক ছোটাছুটি করে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় একটি বিশ্ববিদ্যালয়ের বাসটিতে আগুন লেগেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কাইয়ুম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর চার স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি, মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান 'প্রবর্তনা'র সামনে ও সীমানার ভেতরে দুটি, ধানমন্ডি মাইডাস সেন্টারের সামনে দুটি এবং ধানমন্ডি ৯/এ এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনের আরও দুটি ককেটল বিস্ফোরণ হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয় হয়।

Related Topics

টপ নিউজ

বাসে আগুন / ধানমন্ডি / ফায়ার সার্ভিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • দুর্যোগ-দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে লোকবলসহ স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাজধানীর কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে 
  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net