Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
নির্বাচনের জন্য বিনিয়োগ-ব্যবসা স্থবির হয়ে আছে: আমীর খসরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 November, 2025, 06:25 pm
Last modified: 09 November, 2025, 07:08 pm

Related News

  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

নির্বাচনের জন্য বিনিয়োগ-ব্যবসা স্থবির হয়ে আছে: আমীর খসরু

বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছে, সেই সংবিধানের অধীনে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন আমীর খসরু।
টিবিএস রিপোর্ট
09 November, 2025, 06:25 pm
Last modified: 09 November, 2025, 07:08 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস

নির্বাচনের জন্য বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, 'বর্তমানে দেশে নির্বাচনের জন্য বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, এমনকি মানুষের পারিবারিক সিদ্ধান্তও স্থগিত-স্থবির হয়ে আছে। তারা বলছে; আমরা নির্বাচনের পরে করব। মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়। দেশের মানুষের সব সিদ্ধান্ত এখন স্থগিত।'

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর ক্র্যাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আমীর খসরু এসব কথা বলেন।

'আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ'- শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক বইটির লেখক ও প্রকাশক এবং নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন।

এসময় আমীর খসরু বলেন, 'রাষ্ট্রের জন্য পুলিশের কাজ গুরুত্বপূর্ণ। এ প্রতিষ্ঠানকে আবার গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে।'

তিনি বলেন, 'পুলিশ সংস্কারের বিষয়টি বর্তমান সরকারের সংস্কার কর্মসূচিতে গুরুত্ব পায়নি৷ এটা সবচেয়ে আগে ও সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ সংস্কারের কাজটা একবারেই গুরুত্ব পায়নি। আগামীর পুলিশ সংস্কারের কাজটা কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে চাই।'

নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা তীব্র হলেও, একটি পক্ষ তা বিলম্বিত করতে মাঠে নেমেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, 'পক্ষটি মূলত গণতন্ত্রের বিরুদ্ধে।'

এই বিএনপি নেতা প্রশ্ন তোলেন, 'যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? বিশ্বাস করা যায়?'

বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছে, সেই সংবিধানের অধীনে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন আমীর খসরু।

তিনি বলেন, 'সংবিধানের স্পিরিটের পরিপ্রেক্ষিতে তারা সরকার গঠন করেছে। বাংলাদেশের সংবিধান আছে বর্তমানে। যে সংবিধানের অধীন অন্তর্বর্তী সরকার হয়েছে, এই সংবিধানে গণভোটের কোনো অপশন নেই। এখন গণভোট নির্বাচনের আগে কেন, নির্বাচনের দিনও গণভোট করা এই সংবিধান গ্রহণ করে না।'

তিনি আরও বলেন, 'গণভোট নির্বাচনের দিনে আয়োজন করার সিদ্ধান্তে বিএনপি একমত হয়ে উদারতার পরিচয় দিয়েছে, যাতে বাংলাদেশের রাজনীতিতে একটি সহনশীল পরিস্থিতি বজায় থাকে। দেশে পরস্পরের মধ্যে সম্মানবোধ থাকে, বিশৃঙ্খলা তৈরি না হয়।'

আগামীর বাংলাদেশ কীভাবে কাজ করবে, তা নিয়ে বিএনপির বেশ কয়েকটি দল কাজ করছে বলে উল্লেখ করেন আমীর খসরু। 

কারণ হিসেবে তিনি বলেন, 'যাতে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই সিদ্ধান্ত নিতে পারে। অপেক্ষা করতে না হয়। বিএনপির এই দলগুলোর কাজ ইতোমধ্যে শেষের পথে।'

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব প্রস্তাবে 'নোট অব ডিসেন্ট' আছে, সেগুলোয় ঐকমত্য হয়নি বলে উল্লেখ করেন আমীর খসরু।

তিনি বলেন, 'নোট অব ডিসেন্ট যেখানে, সেখানে দ্বিমত পোষণ করা হয়েছে। দ্বিমত পোষণ করার অর্থ হচ্ছে ঐকমত্য হয়নি। যে বিষয়ে ঐকমত্য হয়নি, সেটাও গণভোটে যেতে পারে না।'

আমীর খসরু বলেন, 'ঐকমত্য কমিশনের আলোচনায় যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখন ঐকমত্য হয়নি, এমন অনেক দাবিও উত্থাপন করা হচ্ছে।'

তিনি বলেন, 'অনির্বাচিত সরকার থাকার কারণে গত ১৪ মাসে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই সঠিকভাবে কাজ করছে না। জনগণের ভোটে নির্বাচিত না হলে কোনো সরকার কাজ করতে পারে না। এই অন্তর্বর্তী সরকারও পারেনি। আমি তাদের দোষারোপ করছি না।'

Related Topics

টপ নিউজ

আমীর খসরু / নির্বাচন / বিনিয়োগ / ব্যবসা / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net