Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
এ বছর ঢাকায় ঝটিকা মিছিল থেকে আ.লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2025, 07:35 pm
Last modified: 31 October, 2025, 08:31 pm

Related News

  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

এ বছর ঢাকায় ঝটিকা মিছিল থেকে আ.লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার

ডিসি বলেন, ‘২৪৪ জন একদিনে এবং ১৩১ জনকে অন্যদিন গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নজরদারির কারণেই এসব সম্ভব হয়েছে।’
টিবিএস রিপোর্ট
31 October, 2025, 07:35 pm
Last modified: 31 October, 2025, 08:31 pm
ছবি: ডিএমপি

এ বছর রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের প্রায় তিন হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ (৩১ অক্টোবর) বিকেলে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া উইংয়ের উপ-কমিশনার (ডিসি) এই পরিসংখ্যানটি শেয়ার করেছেন।

এক প্রশ্নের জবাবে ডিসি বলেন, 'এটিকে কোনো ধরনের দমন-পীড়ন বলা যাবে না। আমরা ঝটিকা মিছিলে যোগদানকারী এবং বেআইনি কার্যকলাপে জড়িতদের গ্রেপ্তার করছি। অভিযোগ যাচাই করার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

পুলিশের মতে, গ্রেপ্তারদের মধ্যে অনেকেই বহিরাগত, যারা আতঙ্ক সৃষ্টি এবং উপস্থিতি প্রদর্শনের উদ্দেশ্যে রাজধানীতে এসেছিলেন। 

ঝটিকা মিছিলে যোগ দেওয়ার জন্য তাদের অর্থ দেওয়া হচ্ছে কি না এ প্রশ্নের জবাবে ডিসি বলেন, খাবার এবং থাকার ব্যবস্থার জন্য আর্থিক সহায়তা না পেয়ে কেউ মিছিলে ঢাকায় আসবে না।

তিনি বলেন, 'আমাদের কাছে তথ্য আছে যে মিছিলের জন্য বিভিন্নভাবে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।'

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, 'যারা এই অর্থায়নে জড়িত, তাদেরও আইনের আওতায় আনা হবে।'

মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন ডিসি তালেবুর রহমান।

তিনি বলেন, 'অনেককে হাতেনাতে ককটেলসহ ধরা হয়েছে। এগুলো খুব বিপজ্জনকভাবে তৈরি। উদ্দেশ্য ছিল জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।'

ডিসি বলেন, '২৪৪ জন একদিনে এবং ১৩১ জনকে অন্যদিন গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নজরদারির কারণেই এসব সম্ভব হয়েছে।'

নির্বাচন ঘনিয়ে আসায় রাজনৈতিক তৎপরতা বাড়বে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, 'আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডিএমপি যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার সক্ষমতা রাখে।'

আসন্ন জাতীয় নির্বাচনের আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

কুমিল্লায় ৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের ৪০ সেকেন্ডর ঝটিকা মিছিলে অংশগ্রহণ করায় ১২ ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদেরকে শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লা আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, 'আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাইনি। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছি।'

গ্রেপ্তারেরা হলেন- আকরাম হোসেন রকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০ ), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান প্রকাশ বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)। তারা সবাই কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী মামলার ঘটনায় জড়িত পলাতক ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা গত ৩০ অক্টোবর সকালে দুইটি সিএনজি অটোরিকশা যোগে থেকে ১২ জন সদস্য গোপনে নগরীর ঈদগাহ মাঠের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড গলিতে ও পার্কের সামনে আসে।

এ সময় তারা 'জয় বাংলা' স্লোগান দিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে। সেই মিছিলের ভিডিও অনলাইনে আপলোড করে। পরে অটোরিকশা যোগে পালিয়ে যায়। এ মিছিল সংশ্লিষ্ট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

Related Topics

টপ নিউজ

ঝটিকা মিছিল / ঢাকা / আ.লীগ / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net