Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
‘আর কত প্রাণ ঝরলে আপনারা মাদক কারবারিদের গ্রেপ্তার করবেন?’

বাংলাদেশ

তৌসিফ কাইয়ুম
23 October, 2025, 09:20 pm
Last modified: 23 October, 2025, 09:30 pm

Related News

  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২৪, আহত ৫০  
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  

‘আর কত প্রাণ ঝরলে আপনারা মাদক কারবারিদের গ্রেপ্তার করবেন?’

জাহিদ (২০) মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন। প্রথমে তাকে ট্রমা সেন্টারে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তৌসিফ কাইয়ুম
23 October, 2025, 09:20 pm
Last modified: 23 October, 2025, 09:30 pm
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বাইরে জাহিদের স্বজনরা। ছবি: তৌসিফ কাইয়ুম

'স্যার, আমার ভাই নির্দোষ, সে তো সিগারেট পর্যন্ত খেত না। স্যার, ক্যাম্পের ভেতরে যারা এসব ঘটাচ্ছে, আর কত প্রাণ হারালে আপনারা সেই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করবেন?'—কাঁদতে কাঁদতে এভাবেই আর্তনাদ করছিলেন ২৮ বছর বয়সী আজমেরী বেগম।

গতকাল বুধবার (২২ অক্টোবর) রাতে তার ভাই জাহিদ (২০) মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন। প্রথমে তাকে ট্রমা সেন্টারে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আজ সকালে ঢামেক মর্গে গিয়ে দেখা যায়, চারপাশে আহাজারি ও কান্নার শব্দে ভারী হয়ে আছে বাতাস। পাঁচ-ছয়জন স্বজন মর্গের বাইরে দাঁড়িয়ে ছিলেন, কেউ কেউ বিলাপ করছিলেন। পাশে দাঁড়িয়ে জাহিদের বন্ধু মাহতাবের সঙ্গে পুলিশ কর্মকর্তারা কথা বলছিলেন। বিস্ফোরণের সময় তিনি জাহিদের সঙ্গে ছিলেন।

মাহতাবকে জিজ্ঞাসাবাদ করার সময় আজমেরী বেগম বারবার বলছিলেন, 'স্যার, আমি ওদের সবাইকে চিনি, দয়া করে ওদের ধরেন।' কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, 'যখন জাহিদের বয়স তিন মাস তখন আমাদের বাবা মারা যান। মা দুই বছর আগে মারা গেছেন। অনেক কষ্টে বড় করেছেন আমাদের। সাত ভাইবোনের মধ্যে জাহিদ ছিল সবার আদরের।'

জাহিদ আজমেরী বেগমের পরিবারের সঙ্গেই থাকতেন। তিনি কল্যানপুরের মিজান টাওয়ারে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন। দোকানটি পরিচালনা করেন তার ভগ্নিপতি উজ্জ্বল; জাহিদের আরেক বোন মালেকার স্বামী তিনি।

জাহিদের বন্ধু মাহতাব জানান, বিস্ফোরণের পর তিনিই প্রথম তাকে হাসপাতালে নিয়ে যান। তার বর্ণনায়, তিনি, জাহিদ ও আরেক বন্ধু সজল রাতে ক্যাম্পের ভেতরে অনুরাগ নামে একটি চায়ের দোকানে যাচ্ছিলেন। হঠাৎ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও চুহা সেলিমের নেতৃত্বাধীন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

'চুহা সেলিমের গ্রুপে ছিল ৮–১০ জন, কারও হাতে ধারালো অস্ত্র, কারও কাছে পিস্তল ও ককটেল ছিল। অন্যদিকে বুনিয়া সোহেলের দলে ছিল দুজন। আমরা দুই দলের মাঝখানে পড়ে যাই,' বলেন মাহতাব।

তিনি আরও জানান, চুহা সেলিমের গ্রুপের গোলাবু (১২) ককটেল ছুঁড়লে সেটি জাহিদের গায়ে লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক বলেন, 'দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সকালে আমরা জানতে পারি, সংঘর্ষে জাহিদ নামে একজন মারা গেছেন। এখনও মামলা দায়ের হয়নি।'

Related Topics

টপ নিউজ

জেনেভা ক্যাম্প / মোহাম্মদপুর / মাদক কারবারি / সংঘর্ষ / নিহত / ককটেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২৪, আহত ৫০  
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net