Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ক্রিটিক্যাল সময় দায়িত্ব নিয়েছি, সুষ্ঠু নির্বাচন ছাড়া জাতির সামনে কোনো বিকল্প নেই: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2025, 04:45 pm
Last modified: 06 October, 2025, 05:01 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

ক্রিটিক্যাল সময় দায়িত্ব নিয়েছি, সুষ্ঠু নির্বাচন ছাড়া জাতির সামনে কোনো বিকল্প নেই: সিইসি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে সিইসি বলেন, ‘আপনাদের প্রত্যেকটি লেখা, প্রতিটি সংবাদ নির্বাচন ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হলেন মতামত গঠনের কারিগর— আমরা সেই সুযোগটি কাজে লাগাতে চাই।’
টিবিএস রিপোর্ট
06 October, 2025, 04:45 pm
Last modified: 06 October, 2025, 05:01 pm

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন বলেছেন, 'আমরা একটি ক্রিটিক্যাল সময় দায়িত্ব নিয়েছি। দেশের অবস্থা আর নাই বলি, আপনারা সবই জানেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া জাতির সামনে কোনো বিকল্প নেই।'

সিইসি বলেন, 'এই নির্বাচনটা ভালো না হওয়ার কোনো অপশন আমাদের নেই। এটা শুধু নির্বাচন কমিশনের (ইসি) জন্য নয়, গোটা জাতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।' 

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের শুরুতে সিইসি এ কথা বলেন। দুপুর আড়াইটায় শুরু হয় সংলাপ। 

সিইসি বলেন, 'আমরা একা এই নির্বাচন আয়োজন করতে পারব না। এটি জাতীয় নির্বাচন, তাই জাতীয়ভাবেই করতে হবে। সবাইকে সঙ্গে নিয়েই এগোতে হবে।'

তিনি বলেন, 'আপনাদের প্রত্যেকটি লেখা, প্রতিটি সংবাদ নির্বাচন ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হলেন মতামত গঠনের কারিগর— আমরা সেই সুযোগটি কাজে লাগাতে চাই।'

তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই কমিশন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ভোটার তালিকা হালনাগাদে প্রায় ২১ লাখ মৃত ভোটার বাদ এবং ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে।

সিইসি বলেন, 'আগে মহিলা ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু এবার তারা দলে দলে ভোটার হয়েছেন। ভোটার তালিকা হালনাগাদের সময় মহিলাদের মধ্যে ভোটার হওয়ার আগ্রহ বেড়েছে, যা আমাদের জন্য ইতিবাচক সংকেত।'

প্রবাসী ভোটার ও দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগের কথাও জানান সিইসি।

তিনি বলেন, 'আইনে পোস্টাল ভোটের বিধান থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি। এবার আমরা তা বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছি। প্রবাসী বাংলাদেশিরাও যেন ভোট দিতে পারেন, সে জন্য অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।'

ভোটারদের আস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, 'মানুষকে ভোটের গুরুত্ব বোঝাতে হবে, আস্থা ফিরিয়ে আনতে হবে। সবাই মিলে কাজ করলে নির্বাচনের পরিবেশ উৎসবমুখর করা সম্ভব।'

Related Topics

টপ নিউজ

সিইসি / এএমএম নাসিরউদ্দিন / নির্বাচন / সংলাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net