Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো: মতামত দেওয়া যাবে অনলাইনে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 September, 2025, 06:15 pm
Last modified: 29 September, 2025, 06:21 pm

Related News

  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই
  • জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার
  • আমরা কি ক্রমশ ‘ভয়ংকর স্বাভাবিকতা’র দিকে যাচ্ছি? 
  • ঢাকা মেট্রোর নির্মাণ ব্যয় বেশি কেন: প্রযুক্তিগত মানদণ্ড ও নগর বাস্তবতার বিশ্লেষণ 
  • ‘বিদ্বেষ’ একটি ‘সেল্ফ রিইনফোর্সিং চক্র’: এ থেকে বের হতেই হবে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো: মতামত দেওয়া যাবে অনলাইনে

আগ্রহী চাকরিজীবী, ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমিতি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে প্রশ্নমালা পূরণ করতে পারবেন। এছাড়া কোনো অ্যাসোসিয়েশন বা সমিতি যদি কমিশনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চায়, তবে নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে তা জানাতে পারবে। 
টিবিএস রিপোর্ট
29 September, 2025, 06:15 pm
Last modified: 29 September, 2025, 06:21 pm
ফাইল ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে সমাজের বিভিন্ন শ্রেণির মতামত নেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় বেতন কমিশন-২০২৫। অনলাইনে মোট চারটি প্রশ্নমালার মাধ্যমে চাকরিজীবী, সাধারণ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমিতির মতামত সংগ্রহ করা হবে বলে জানিয়েছে কমিশন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন-২০২৫ ইতোমধ্যে কাজ শুরু করেছে। একটি ন্যায়সঙ্গত ও কার্যকর বেতন কাঠামোর সুপারিশ তৈরি করার লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন চারটি পৃথক প্রশ্নমালা তৈরি করেছে- চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন/সমিতির জন্য একটি। সংশ্লিষ্ট যে কেউ এই প্রশ্নমালা পূরণ করতে পারবেন। প্রশ্নমালা পাওয়া যাবে কমিশনের paycommission2025.gov.bd ওয়েবসাইটে।

আগ্রহী চাকরিজীবী, ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমিতি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে প্রশ্নমালা পূরণ করতে পারবেন। এছাড়া কোনো অ্যাসোসিয়েশন বা সমিতি যদি কমিশনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চায়, তবে নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে তা জানাতে পারবে। 

গত ২৭ জুলাই সরকার ২৩ সদস্যের 'জাতীয় বেতন কমিশন, ২০২৫' গঠন করে। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে কমিশন সরকারের কাছে সুপারিশ দেবে। এ জন্য কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার অনুষ্ঠিত কমিশনের প্রথম সভা থেকে শুরু করে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে।
 
Related Topics

টপ নিউজ

সরকারি চাকরিজীবী / নতুন বেতন কাঠামো / অর্থ মন্ত্রণালয় / মতামত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই
  • জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার
  • আমরা কি ক্রমশ ‘ভয়ংকর স্বাভাবিকতা’র দিকে যাচ্ছি? 
  • ঢাকা মেট্রোর নির্মাণ ব্যয় বেশি কেন: প্রযুক্তিগত মানদণ্ড ও নগর বাস্তবতার বিশ্লেষণ 
  • ‘বিদ্বেষ’ একটি ‘সেল্ফ রিইনফোর্সিং চক্র’: এ থেকে বের হতেই হবে

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net