Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
৭ দিনের আল্টিমেটাম দিয়ে ‘শাটডাউন’ স্থগিত, কাজে ফেরার ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2025, 01:50 pm
Last modified: 24 September, 2025, 02:54 pm

Related News

  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ৬ ডিনের দপ্তরে তালা, পদত্যাগের সিদ্ধান্ত সন্ধ্যায়

৭ দিনের আল্টিমেটাম দিয়ে ‘শাটডাউন’ স্থগিত, কাজে ফেরার ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের

কর্মকর্তা-কর্মচারীরা শাটডাউন কর্মসূচি স্থগিত করলেও শিক্ষকরা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
টিবিএস রিপোর্ট
24 September, 2025, 01:50 pm
Last modified: 24 September, 2025, 02:54 pm
ছবি: টিবিএস

সাত কর্ম দিবসের আল্টিমেটাম দিয়ে  পোষ্য কোটা ইস্যুতে চলা কমপ্লিট শাটডাউন স্থগিত করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। 

আজ বুধবার দুপুর একটা থেকে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করা না হলে তারা কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন জানান, গতকাল মঙ্গলবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সাথে চলমান বৈঠকে দাবি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সময় চাওয়া হয়। আজ বুধবার সকালে সেই বিষয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বৈঠক বসে। বৈঠকে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার বিষয়ে যৌক্তিক সময় দিতে সবাই একমত পোষণ করেন। তারই প্রেক্ষিতে সাত কর্মদিবসের সময় দিয়ে আজ দুপুর একটা থেকে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তবে কর্মকর্তা-কর্মচারীরা শাটডাউন কর্মসূচি স্থগিত করলেও শিক্ষকরা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষকরা বলছেন, শিক্ষক-কর্মকর্তা লাঞ্ছনাকারীদের ছাত্রত্ব বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম বলেন, শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এখন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। 

কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন স্থগিতের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তাদের সাথে কথা হয়নি। যে আন্দোলন স্থগিত করলো সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। 

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর পরদিন থেকেই শিক্ষক-কর্মকর্তা লাঞ্ছনার অভিযোগ তুলে লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে পুরো ক্যাম্পাস স্থবির হয়ে পড়ে। নির্বাচন কমিশন বাধ্য হয়ে রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করে।

Related Topics

টপ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / কমপ্লিট শাটডাউন / রাকসু নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ৬ ডিনের দপ্তরে তালা, পদত্যাগের সিদ্ধান্ত সন্ধ্যায়

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net