Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ৬ ডিনের দপ্তরে তালা, পদত্যাগের সিদ্ধান্ত সন্ধ্যায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 December, 2025, 05:10 pm
Last modified: 21 December, 2025, 06:24 pm

Related News

  • রাষ্ট্রদূত নিয়োগে কেলেঙ্কারি: পদত্যাগের চাপে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন
  • বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ৬ ডিনের দপ্তরে তালা, পদত্যাগের সিদ্ধান্ত সন্ধ্যায়

সকালে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার নিজে পদত্যাগপত্র লিখে ডিনদের দপ্তরে খোঁজ নেন এবং হুঁশিয়ারি দেন, ‘কোনো আওয়ামীপন্থী ডিন অফিস করলে তাদের লাঞ্ছিত করে প্রশাসন ভবনের সামনে বেঁধে রাখা হবে।’
টিবিএস রিপোর্ট
21 December, 2025, 05:10 pm
Last modified: 21 December, 2025, 06:24 pm
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী ছয়জন ডিনের পদত্যাগের দাবিতে দিনভর উত্তেজনার পর তাদের দপ্তর তালাবদ্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনার প্রেক্ষিতে আজ রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার বৈঠকে ডিনদের পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিকেলে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও রাকসুর নেতাদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। এর আগে ডিনদের পদত্যাগের দাবিতে উপাচার্য, দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের দপ্তরেও তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর সেই তালা খুলে দেওয়া হয়।

উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠকে উপ-উপাচার্যদ্বয়, রেজিস্ট্রার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপ-উপাচার্য অধ্যাপক মঈনউদ্দীন জানান, আওয়ামীপন্থী ছয় ডিন আগেই জানিয়েছেন তারা আর এই দায়িত্বে থাকতে চান না।

প্রশাসনের পক্ষ থেকে প্রথমে আগামীকাল সকালে ডিনদের ডাকার কথা বলা হলেও শিক্ষার্থীদের দাবির মুখে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জরুরি বৈঠকের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ডিনদের মেয়াদ শেষ হলেও দাপ্তরিক কাজের অজুহাতে প্রশাসন তাদের সময় বৃদ্ধি করে, যা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে।

রোববার দুপুর ১২টার দিকে আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক এ এস এম কামরুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম এক্রাম উল্ল্যাহর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় রাকসু প্রতিনিধিরা।

এর আগে সকালে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার নিজে পদত্যাগপত্র লিখে ডিনদের দপ্তরে খোঁজ নেন এবং হুঁশিয়ারি দেন, 'কোনো আওয়ামীপন্থী ডিন অফিস করলে তাদের লাঞ্ছিত করে প্রশাসন ভবনের সামনে বেঁধে রাখা হবে।'

বৈঠকে শিক্ষার্থীরা আওয়ামীপন্থী ৬ ডিন ও সিন্ডিকেট সদস্যদের অপসারণ এবং জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা অভিযুক্ত শিক্ষকদের একটি তালিকাও প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

সিনেট ছাত্র প্রতিনিধি আকিল বিন তালেব বলেন, 'জুলাইয়ের এক বছর পরেও আওয়ামী ফ্যাসিস্টদের প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে। সিন্ডিকেটে ৬ জন আওয়ামীপন্থী ডিন রয়েছেন। রেজিস্ট্রার বলেছেন, একবছর পর্যন্ত আমরা আওয়ামীপন্থী শিক্ষকদের পুষতে পেরেছি, আরও একমাস পারব এই কথা বলার উনি কে?'

সম্প্রতি ঢাকায় শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেও শিক্ষার্থীদের মধ্যে এই ক্ষোভ দানা বাঁধে বলে জানান আন্দোলনকারীরা।

Related Topics

টপ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / পদত্যাগ দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • রাষ্ট্রদূত নিয়োগে কেলেঙ্কারি: পদত্যাগের চাপে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন
  • বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net