Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
নতুন সংবিধানের কোনো বিকল্প নেই: আখতার হোসেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2025, 07:50 pm
Last modified: 16 August, 2025, 07:58 pm

Related News

  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

নতুন সংবিধানের কোনো বিকল্প নেই: আখতার হোসেন

তিনি বলেন, যেসব সংস্কারে ঐক্যমত এসেছে সেগুলো কার্যকর করতে হলে বিদ্যমান সংবিধানের অর্ধেকের বেশি সংশোধন করতে হবে। এতে এই সংবিধানে তেমন কিছু অবশিষ্ট থাকছে না।
টিবিএস রিপোর্ট
16 August, 2025, 07:50 pm
Last modified: 16 August, 2025, 07:58 pm
আখতার হোসেন। ফাইল ছবি: টিবিএস

দেশে নতুন সংবিধান প্রণয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, 'নতুন সংবিধানের কোনো বিকল্প নেই। এমেন্ডমেন্ট হলো ভিত্তিমূল ঠিক রেখে চালিয়ে নেওয়া। কিন্তু আমাদের শহীদরা সংস্কারের জন্য জীবন দিয়েছেন। সংস্কার মানেই নতুন ভিত্তিমূল তৈরি করা। বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে।'

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে 'জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, 'জুলাই ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ ডকুমেন্ট। সেটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ও ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ইউনূস। যেখানে সংস্কার বাস্তবায়ন নিয়ে কমিশন আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে কমিশনের সভাপতি আগামী সংসদে সংশোধিত সংবিধানের কথা বলেছেন। এর মাধ্যমে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের বিষয়টি এড়িয়ে গেছেন।

তিনি বলেন, যেসব সংস্কারে ঐক্যমত এসেছে সেগুলো কার্যকর করতে হলে বিদ্যমান সংবিধানের অর্ধেকের বেশি সংশোধন করতে হবে। এতে এই সংবিধানে তেমন কিছু অবশিষ্ট থাকছে না।

আখতার হোসেন আরও বলেন, পুরোনো এস্টাবলিশমেন্টের শেকল ভেঙে সব রাজনৈতিক দলকে নতুন প্রজন্মের দাবি মেনে নিতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিরা একইসঙ্গে সংবিধান প্রণয়ন করবে এবং সরকার পরিচালনা করবে। আগামীর নির্বাচন যেন পুরোনো ব্যবস্থা টিকিয়ে রাখার নির্বাচন না হয়।

এনসিপির সদস্য সচিব বলেন, জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে সবাই 'জেন্টলম্যান এগ্রিমেন্ট'-এর কথা বলে। কিন্তু বাংলাদেশে এর আগে অনেক 'জেন্টলম্যান এগ্রিমেন্ট' হয়েছে। ক্ষমতা পেলে কয়জন জেন্টলম্যান থাকে তা সবাই জানে। বাকশাল, তিনজোটের রূপরেখা ও প্রধান বিচারপতির বয়স বাড়ানোর ইতিহাস থেকে সেটি স্পষ্ট। যার কারণেই এক-এগারো এসেছিল, উল্লেখ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

আখতার হোসেন / এনসিপি / এনসিপি নেতা / গণপরিষদ নির্বাচন / সংবিধান / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net