Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
সাভারে টিসিবির পণ্য পাচারের অভিযোগে পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2025, 05:35 pm
Last modified: 12 August, 2025, 05:38 pm

Related News

  • শতকোটি টাকা পাচারের মামলায় নতুন করে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • আমদানির আড়ালে ২৮ কোটি টাকা পাচার: আলিফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান-এমডিসহ ৫ জনের বিরুদ্ধে সিআইডির মামলা
  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর

সাভারে টিসিবির পণ্য পাচারের অভিযোগে পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

পিকআপটি থেকে টিসিবির ১,৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল (১০০ কার্টন), ১,৫০০ কেজি আটা (৩০ বস্তা), ৮০০ কেজি চিনি (১৬ বস্তা) ও ১,৩৫০ কেজি মসুর ডাল (২৭ বস্তা) জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
টিবিএস রিপোর্ট
12 August, 2025, 05:35 pm
Last modified: 12 August, 2025, 05:38 pm
পুলিশের জব্দ করা টিসিবির পণ্যবোঝাই পিকআপ । ছবি: টিবিএস

ঢাকার সাভারে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ওই পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন ১৭-৩৭৮৩) জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. লিটন মিয়া (৩৯) এবং তিনি পিকআপটির চালক বলে জানা গেছে।

আটক লিটন মিয়া শরীয়তপুর জেলার নড়িয়া থানার উত্তর হালিশহর এলাকার আমির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, জব্দকৃত পিকআপ থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে। পিকআপটি থেকে টিসিবির ১,৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল (১০০ কার্টন), ১,৫০০ কেজি আটা (৩০ বস্তা), ৮০০ কেজি চিনি (১৬ বস্তা) ও ১,৩৫০ কেজি মসুর ডাল (২৭ বস্তা) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তবে, টিসিবির এই পণ্যগুলো কোন ডিলারের নামে বরাদ্দ ছিল বা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি।

এ বিষয়ে ডিবি কর্মকর্তা মো. জালাল উদ্দিন মুঠোফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, একটি ছোট ট্রাকে করে টিসিবির পণ্য পাচার হচ্ছে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্যসহ পিকআপটি জব্দ করা হয়।"

তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পণ্যগুলো রাজাশন এলাকার আতিক নামের এক ব্যক্তির। তবে নির্দিষ্ট কোন ডিলারের পণ্য এবং এর গন্তব্য কোথায় ছিল, তা নিশ্চিত হতে আমাদের তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।"

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

টিসিবি পণ্য / পিকআপ / পাচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • শতকোটি টাকা পাচারের মামলায় নতুন করে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • আমদানির আড়ালে ২৮ কোটি টাকা পাচার: আলিফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান-এমডিসহ ৫ জনের বিরুদ্ধে সিআইডির মামলা
  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net