Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা এসবি-র, ৬ নির্দেশনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2025, 12:35 pm
Last modified: 29 July, 2025, 12:42 pm

Related News

  • দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম
  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • সরকারি কর্মকর্তাদের অফিসে অবস্থান ও জ্বালানি সাশ্রয়ে ১১ নির্দেশনা
  • জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ
  • আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ পাঁচ জনের মৃত্যুদণ্ড

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা এসবি-র, ৬ নির্দেশনা

স্পেশাল ব্রাঞ্চ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, 'কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ দেশব্যাপী বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।'
টিবিএস রিপোর্ট
29 July, 2025, 12:35 pm
Last modified: 29 July, 2025, 12:42 pm
ছবি: সংগৃহীত

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) আশঙ্কা করছে, জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিকে কেন্দ্র করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। স্পেশাল ব্রাঞ্চ থেকে জারি করা এক অফিস আদেশে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার ও মহানগরের পুলিশ কমিশনারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এতে বলা হয়, 'ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো গত ১ জুলাই হতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই হতে ০৮ আগস্ট ২০২৫ খ্রি. পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ।'

এতে আরও বলা হয়, 'উক্ত সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ দেশব্যাপী বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।'

এমতাবস্থায়, কার্যাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষার্থে ৬টি নির্দেশনা প্রদান করা হয় অফিস আদেশে।

১. ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা;

২. ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা;

৩. বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা;

৪. গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা;

৫. মোবাইল পেট্রোল জোরদার করা এবং

৬. গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

এছাড়া কোন অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা; ডিআইজি, সিটি স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা; পুলিশ সুপার ডিএসবি, আরএসবি (সকল); উপ-পুলিশ কমিশনার, সিটি স্পেশাল ব্রাঞ্চ বরিশাল, গাজীপুর, রংপুর ও সিলেট এবং স্পেশাল পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা-কে তাৎক্ষণিকভাবে অবহিত করা যেতে পারে বলে অফিস আদেশে জানানো হয়।

Related Topics

টপ নিউজ

জুলাই আন্দোলন / আইনশৃঙ্খলা পরিস্থিতি / স্পেশাল ব্রাঞ্চ / নির্দেশনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম
  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • সরকারি কর্মকর্তাদের অফিসে অবস্থান ও জ্বালানি সাশ্রয়ে ১১ নির্দেশনা
  • জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ
  • আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ পাঁচ জনের মৃত্যুদণ্ড

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net