Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
রূপগঞ্জে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পদ জব্দ সিআইডি'র

বাংলাদেশ

তৌসিফ কাইয়ুম
16 July, 2025, 08:50 am
Last modified: 16 July, 2025, 09:22 am

Related News

  • ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অপরাধী চক্রের ১ সদস্য গ্রেপ্তার
  • অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

রূপগঞ্জে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পদ জব্দ সিআইডি'র

সিআইডির তথ্য অনুযায়ী, গোলাম দস্তগীর গাজী জোরপূর্বক জমি দখল, জালিয়াতি, হুন্ডি ও আমদানি-রপ্তানিতে আন্ডার ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অবৈধভাবে এই বিপুল সম্পদের মালিক হয়েছেন।
তৌসিফ কাইয়ুম
16 July, 2025, 08:50 am
Last modified: 16 July, 2025, 09:22 am
ইনফোগ্রাফ: টিবিএস

আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ৫ হাজার শতাংশ জমি, গাজী টায়ারের কারখানা ও আরও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা।

সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার বশির উদ্দিন টিবিএসকে বলেন, 'আদালতের আদেশে এসব সম্পত্তি জব্দ করা হয়েছে। বিস্তারিত আমাদের মিডিয়া উইং জানাবে।'

এর আগে গত ৮ জুলাই সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই সম্পত্তি জব্দের আদেশ দেন। টিবিএস ওই আবেদনের কপি ও আদালতের আদেশপত্র দেখেছে।

সিআইডির তথ্য অনুযায়ী, গোলাম দস্তগীর গাজী জোরপূর্বক জমি দখল, জালিয়াতি, হুন্ডি ও আমদানি-রপ্তানিতে আন্ডার ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অবৈধভাবে এই বিপুল সম্পদের মালিক হয়েছেন।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর গাজী গ্রুপসহ ১৭টি বড় প্রতিষ্ঠানের অবৈধ সম্পদ ও অর্থপাচারের অনুসন্ধানে নামে সিআইডি।

সিআইডি'র প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, বিপুল পরিমাণে অবৈধ সম্পত্তির মালিক দস্তগীর গাজী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার খাদুন এলাকায় তার নামে ৬৯টি দলিলে ৪ হাজার ৮৭৯ শতাংশ জমি রয়েছে। দলিল অনুযায়ী এসব জমির মূল্য ১৬ কোটি ৫২ লাখ টাকা দেখানো হলেও প্রকৃত বাজারমূল্য অনেক বেশি। এই জমির ওপর গাজী গ্রুপের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে গাজী টায়ারস কারখানা নির্মিত হয়েছে।

গত বছরের ২৫ আগস্ট রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই মাসে রোমান মিয়া নামের এক স্কুলছাত্রের হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গাজীর গ্রেপ্তারের পর দুর্বৃত্তরা একাধিকবার গাজী টায়ারস কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ করে।

সিআইডির একজন তদন্ত কর্মকর্তা টিবিএসকে বলেন, 'গোলাম দস্তগীর গাজী জোরপূর্বক জমি দখল ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন।'

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনুসন্ধান শেষে মানি লন্ডারিং আইনে গাজী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এক কর্মকর্তা বলেন, 'গাজী ও সংশ্লিষ্টদের ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি। আরও তথ্য সংগ্রহ করছি। ব্যাংকগুলো থেকে তাদের লেনদেন সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। বিদেশে অর্থ পাচার হয়েছে কিনা, তা যাচাইয়ে বিএফআইইউ-এর কাছেও তথ্য চাওয়া হয়েছে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই মামলা করা সম্ভব হবে।'

এদিকে ৮ জুলাই আদালত সিআইডির আবেদনের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিনটি আবেদনের প্রেক্ষিতে গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন ১২টি কোম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব ও তিনটি গাড়ি ফ্রিজ করার আদেশ দেন। 

এসব ফ্রিজ করা সম্পদের মোট মূল্য ২৪ কোটি ৩১ লাখ টাকা। 

পাশাপাশি গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিদেশ যাত্রার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে— দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি ওইসময় সাংবাদিকদের নিশ্চিত করেছিলেন। 

২০২৪ সালের আগস্টের পর থেকে গাজীর বিরুদ্ধে এখন পর্যন্ত ২২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১৭টি মামলাই 'বৈষম্যবিরোধী আন্দোলনের' সঙ্গে জড়িত, যার অধিকাংশই হত্যাকাণ্ডসংক্রান্ত। এছাড়া প্রতারণার অভিযোগে আরও পাঁচটি মামলার তদন্ত চলছে।

এ বিষয়ে গাজী গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গাজীর পুত্র গোলাম মুুর্তোজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায় এবং হোয়াটসঅ্যাপে পাঠানো কল ও বার্তার কোনো উত্তর পাওয়া যায়নি।

১৯৭২ সালে গোলাম দস্তগীর গাজী গাজী গ্রুপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি বর্তমানে ভারী ট্যাংক, ইন্ডাস্ট্রিয়াল পাইপ থেকে শুরু করে অটোমোবাইল টায়ারসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছে।

Related Topics

টপ নিউজ

গোলাম দস্তগীর গাজী / বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী / সিআইডি / রূপগঞ্জ / গাজী টায়ার্স / জব্দ / অবৈধ সম্পদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অপরাধী চক্রের ১ সদস্য গ্রেপ্তার
  • অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net