Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
বাগেরহাটে হ্যামকো কোম্পানির কর্মচারীদের বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার কাঁচামাল লুটের অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 July, 2025, 02:55 pm
Last modified: 05 July, 2025, 02:56 pm

Related News

  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজের গ্রামকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন ইমাম মাহবুবুর রহমান

বাগেরহাটে হ্যামকো কোম্পানির কর্মচারীদের বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার কাঁচামাল লুটের অভিযোগ

গুদামে ঢুকে ডাকাত দল সেখান থেকে ১৫ টন অ্যালুমিনিয়াম বার, ১ টন তামার তার ও আড়াই টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে তুলে নিয়ে যায়।
টিবিএস রিপোর্ট
05 July, 2025, 02:55 pm
Last modified: 05 July, 2025, 02:56 pm
ছবি: টিবিএস

বাগেরহাটে হ্যামকো কোম্পানির একটি প্রতিষ্ঠানে কর্মচারীদের বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি ও কোটি টাকার কাঁচামাল লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) রাতে ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকায় অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন 'এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ'-এ এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মুখে মাস্ক পরা ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে। এ সময় তারা সাতজন নিরাপত্তাকর্মী ও চারজন শ্রমিককে বেঁধে রাখে। পরে গুদামে ঢুকে সেখান থেকে ১৫ টন অ্যালুমিনিয়াম বার, ১ টন তামার তার ও আড়াই টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে তুলে নিয়ে যায়।

এসব মালামাল প্রতিষ্ঠানটির কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামে সংরক্ষিত ছিল। এ ঘটনায় প্রায় এক কোটি দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন 'এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ'-এর জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, 'ডাকাতদল রাত ৮টার দিকে নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে কারখানায় ঢোকে এবং প্রায় আট ঘণ্টা সেখানে অবস্থান করে। পরে তারা ট্রাকে করে ভোর ৪টার দিকে মালামাল নিয়ে যায়।' এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, 'খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদল নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট করে নিয়ে গেছে।'

তিনি আরও বলেন, 'বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। কর্তৃপক্ষ মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

ডাকাতি / বাগেরহাট / লুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজের গ্রামকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন ইমাম মাহবুবুর রহমান

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net