Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
পদ্মায় ধরা পড়ল ৪২ কেজির মহাবিপন্ন বাঘাইড়, ৬২ হাজার টাকায় বিক্রি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2025, 10:15 am
Last modified: 29 June, 2025, 01:07 pm

Related News

  • গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কী হচ্ছে?
  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • পদ্মায় নৌ পুলিশের টহল দলের ওপর বন্দুক হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৬
  • দৌলতদিয়া ঘাটে যাত্রী নিয়ে বাস নদীতে: নিহত অন্তত ২, উদ্ধারকাজে ডুবুরি দল

পদ্মায় ধরা পড়ল ৪২ কেজির মহাবিপন্ন বাঘাইড়, ৬২ হাজার টাকায় বিক্রি

নিলামে তোলা হলে স্থানীয় ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় মাছটি কিনে ভাগ করে নেন।
টিবিএস রিপোর্ট
29 June, 2025, 10:15 am
Last modified: 29 June, 2025, 01:07 pm
ছবি: টিবিএস

ফরিদপুরের পদ্মা নদীতে জেলের বরশিতে ধরা পড়েছে বিশাল আকৃতির এক বাঘাইড় মাছ, যার ওজন প্রায় ৪২ কেজি। শনিবার দিবাগত রাতে চরভদ্রাসন উপজেলার হাজার বিঘার চর এলাকায় আদু শেখ নামের এক জেলের বরশিতে মাছটি ধরা পড়ে।

রাতেই মাছটি নিয়ে তিনি চলে যান চর হাজিগঞ্জ বাজারে। সেখানে নিলামে তোলা হলে স্থানীয় ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় মাছটি কিনে ভাগ করে নেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, বর্ষার পানি বাড়ায় সম্প্রতি পদ্মায় বড় আকারের রুই, কাতলা, পাঙাশ ও বোয়াল মাছ ধরা পড়ছে। শনিবার রাতে আদু শেখসহ কয়েকজন জেলে বরশি পেতে মাছ ধরছিলেন। শেষরাতে তার বরশিতে উঠে আসে বিরল এই বাঘাইড়।

বাজারে মাছটি নিয়ে এলে সেটি ঘিরে ভিড় করেন অনেকে। পরে নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে ১৮ জন মিলে মাছটি কেনেন। তাদের একজন বাবুল জানান, এ বছর পদ্মায় এটিই সবচেয়ে বড় বাঘাইড় ধরা পড়ার ঘটনা।

তবে এটি শুধু বিশাল আকারেই নয়, একে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর তালিকায় 'মহাবিপন্ন' বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর অর্থ, প্রাকৃতিক পরিবেশে এ মাছের বিলুপ্তির ঝুঁকি চরম পর্যায়ে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বাঘাইড় শিকার, ধরা কিংবা বিক্রি—সবকিছুই দণ্ডনীয় অপরাধ। তবুও আইনের বাস্তবায়ন না থাকায় প্রকাশ্যেই চলছে এ ধরনের শিকার ও বিক্রি।

বিষয়টি নিয়ে ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, খাবারের খোঁজে কিংবা প্রজনন ঋতুর কারণে বড় মাছ নদীতে ধরা পড়ছে। তবে মৎস্য সংরক্ষণ আইনে বাঘাইড় ধরা নিষিদ্ধ নয়। তাই বড় মাছ হলে জেলেরা ধরতে পারেন। আমরা সাধারণত ঝাটকা বা ছোট মাছ রক্ষায় অভিযান চালাই।

তিনি আরও বলেন, 'বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘাইড় ধরা নিষিদ্ধ হলেও এ আইন বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়। চাইলে উপজেলা প্রশাসন উদ্যোগ নিতে পারে।'

Related Topics

টপ নিউজ

পদ্মা নদী / বাগাড় / মহাবিপন্ন মাছ / পদ্মা / পদ্মা নদীর মাছ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কী হচ্ছে?
  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • পদ্মায় নৌ পুলিশের টহল দলের ওপর বন্দুক হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৬
  • দৌলতদিয়া ঘাটে যাত্রী নিয়ে বাস নদীতে: নিহত অন্তত ২, উদ্ধারকাজে ডুবুরি দল

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net