Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ: দুই অভিযুক্ত চারদিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 June, 2025, 02:35 pm
Last modified: 23 June, 2025, 02:37 pm

Related News

  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার
  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই
  • পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে আজ রাতে দেখা করবেন প্রধানমন্ত্রী

শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ: দুই অভিযুক্ত চারদিনের রিমান্ডে

ভুক্তভোগী ছাত্রী গত বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ওই রাতেই শান্ত তারা আদনান (২৩) ও স্বাগত দাস পার্থ (২২) নামে দুই ছাত্রকে আটক করে পুলিশ।
টিবিএস রিপোর্ট
23 June, 2025, 02:35 pm
Last modified: 23 June, 2025, 02:37 pm
অভিযুক্ত স্বাগত দাস পার্থ (বায়ে) ও শান্ত তারা আদনান (ডানে)। ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের মামলায় গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৩ জুন) সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তের স্বার্থে কোতোয়ালি থানা পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত চার দিনের অনুমতি দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আদালত আজ দুই আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখব, এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না।'

ভুক্তভোগী ছাত্রী গত বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ওই রাতেই শান্ত তারা আদনান (২৩) ও স্বাগত দাস পার্থ (২২) নামে দুই ছাত্রকে আটক করে পুলিশ। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পরদিন শুক্রবার বিকেলে ওই ছাত্রী বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় শান্ত ও স্বাগতর নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে।

ছাত্রীর অভিযোগ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ মে রাতে ওই ছাত্রী শান্ত ও স্বাগতর সঙ্গে সিলেট শহরের একটি কনসার্টে যাওয়ার জন্য বের হন। কিন্তু কনসার্টে নেওয়ার আগে তারা তাকে সুরমা এলাকার একটি মেসে নিয়ে যান। সেখানে ছাত্রীকে অচেতন করে ধর্ষণ করা হয়। ঘটনার সময় তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন শান্ত। পরে এসব ছবি ও ভিডিও দেখিয়ে ওই ছাত্রীকে নিয়মিত ব্ল্যাকমেইল করতেন এবং ঘটনাটি প্রকাশ করলে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।

ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে অভিযোগ জানালে প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ অভিযুক্ত দুই ছাত্রকে আটক করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসে। সেখান থেকে আলোচনা শেষে তাদের থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন—সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. সাইফুল ইসলাম এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের বেলাল শিকদার। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ধর্ষণ / শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার
  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই
  • পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে আজ রাতে দেখা করবেন প্রধানমন্ত্রী

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net