Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
একদিনে যাত্রীর চাপ বেশি হওয়ায় গতবারের মতো এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করা যাচ্ছে না: আইজিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 June, 2025, 07:00 pm
Last modified: 05 June, 2025, 07:09 pm

Related News

  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা

একদিনে যাত্রীর চাপ বেশি হওয়ায় গতবারের মতো এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করা যাচ্ছে না: আইজিপি

আইজিপি জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক-মহাসড়কে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু আজকের যানবাহন ও যাত্রীর চাপ এতটাই বেশি যে, যান চলাচলের গতি স্বাভাবিক রাখা যাচ্ছে না।
টিবিএস রিপোর্ট
05 June, 2025, 07:00 pm
Last modified: 05 June, 2025, 07:09 pm
পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। ছবি: টিবিএস

ঈদের আগে ছুটি কম থাকায় একদিনেই ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি বলেন, 'আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করলেও অতিরিক্ত যাত্রীর কারণে হিমশিম খেতে হচ্ছে। আমাদের ধারণা ছিল গত ঈদের মতো এবারও যাত্রা নির্বিঘ্ন হবে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না।'

বৃহস্পতিবার (৫ মে) বেলা আড়াইটার দিকে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় ঈদযাত্রার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক-মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। কিন্তু আজকের যানবাহন ও যাত্রীর চাপ এতটাই বেশি যে, যান চলাচলের গতি স্বাভাবিক রাখা যাচ্ছে না।

'আমাদের এখন চেষ্টাটা হচ্ছে—যানবাহনের গতি কম হলেও যেনো থেমে না থাকে,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানোর কারণে জটলা তৈরি হচ্ছে। মানুষের মধ্যে বাড়ি ফেরার যে আনন্দ, তারা সড়কের মাঝখান থেকেই গাড়িতে উঠতে চাইছে, এতে যান চলাচল আরও ধীরগতির হচ্ছে। এক্ষেত্রে বলপ্রয়োগ অমানবিক হবে, তাই আমরা যাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।'

আইজিপি জানান, যেসব কর্মকর্তার অফিসে থাকার কথা ছিল, তারাও রাতভর মহাসড়কে দায়িত্ব পালন করেছেন। অনেকে ১০-১৫ কিলোমিটার হেঁটে কাজ করেছেন, তবু যান চলাচল স্বাভাবিক রাখা যাচ্ছে না।

সাংবাদিকদের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিষয়টি তার নজরে এসেছে। এ বিষয়ে বিআরটিএ ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন, যাতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরিদর্শনকালে গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

ঈদ যাত্রা / ঈদুল আজহা / যানজট / সড়কে দুর্ভোগ / আইজিপি / হাইওয়ে পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net