Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
মোহাম্মদপুর ও হাজারীবাগে দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীসহ নিহত ২

বাংলাদেশ

ইউএনবি
17 May, 2025, 11:30 am
Last modified: 17 May, 2025, 11:31 am

Related News

  • তিন দিনের মধ্যে দ্বিতীয়বার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে 'মার্কিন বিমানঘাঁটি' লক্ষ্য করে পালটা হামলা আইআরজিসির
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ১৪০ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম

মোহাম্মদপুর ও হাজারীবাগে দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীসহ নিহত ২

শনিবার (১৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
ইউএনবি
17 May, 2025, 11:30 am
Last modified: 17 May, 2025, 11:31 am
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এবং হাজারীবাগ এলাকায় পৃথক ঘটনায় দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীসহ দুজন নিহত ও  একজন আহত হয়েছেন। 

শনিবার (১৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

নিহতরা হলেন, বরিশালের আগৈঝরার পূর্ব সুজনকাঠীর আবুল ফকিরের ছেলে নুর ইসলাম (২৬)। পেশায় তিনি আলোকচিত্রি ছিলেন।  থাকতেন ধানমণ্ডি থানার শংকর বাসস্ট্যান্ডের পেছনে। আরেকজন ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলভী (২৭)। তার বাবার নাম মশিউর খান পাপ্পু।

একই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম (২১) আহত হয়েছেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তার বাবার নাম মোহাম্মদ মাসুদ। নিহত আলভী এবং আহত আশরাফুল ইসলাম উভয়ই বিজিবি ৫ নং গেট এলাকার বাসিন্দা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত নুর ইসলামের ভাই ওসমান গনি বলেন, "শুক্রবার রাত আটটায় মোহাম্মদপুর দূর্গা মন্দির গলি দিয়ে যাওয়ার সময় কয়েকজন গতিরোধ করে সাথে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং তাকে (নুর ইসলাম) এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে। তার মাথা ও দুই হাত মারাত্মকভাবে জখম হয়।" 

"তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে রাত পৌনে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন," যোগ করেন ওসমান গনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহটি ময়াতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

অপরদিকে, হাজারীবাগ থানা এলাকায় ঘটনায় নিহত আলভীর মামি মাহী জানান, শুক্রবার রাত ৮টায় জিগাতলা বাসস্ট্যান্ডে তারা আড্ডা দেওয়ার সময় হঠাৎ ১০-১২ জন দুর্বৃত্তরা এসে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে জাপান বাংলাদেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়াতদন্তের জন্য মর্গে রাখা আছে। 

আহত আশরাফুল ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

Related Topics

টপ নিউজ

দুর্বৃত্ত / হামলা / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • তিন দিনের মধ্যে দ্বিতীয়বার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে 'মার্কিন বিমানঘাঁটি' লক্ষ্য করে পালটা হামলা আইআরজিসির
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ১৪০ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net