Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ‘কয়েকটি কথায়’ যে ইঙ্গিত দিলেন মাহফুজ আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2025, 04:40 pm
Last modified: 09 May, 2025, 04:47 pm

Related News

  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস

আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ‘কয়েকটি কথায়’ যে ইঙ্গিত দিলেন মাহফুজ আলম

তিনি অভিযোগ করেন, ‘ঘোষণাপত্র নিয়ে দুই মাস ধরে টালবাহানা চলছে। দলীয় বয়ানের একটি খসড়া ঘোষণাপত্র নিয়েই আলোচনা শুরু হয়েছিল, এখন সেটাও অনুমোদন দেওয়া হচ্ছে না। আমরাও ভুল করেছি, কারণ আমরা আপনাদের দলের প্রধানের আশ্বাসে আস্থা রেখেছিলাম।’
টিবিএস রিপোর্ট
09 May, 2025, 04:40 pm
Last modified: 09 May, 2025, 04:47 pm
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। ফাইল ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্রদের বিক্ষোভের মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

গতকাল (৮ মে) রাত থেকে ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন 'যমুনা'র সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিক্ষোভে সব ফ্যাসিবাদবিরোধী শক্তি ও ছাত্র-জনতাকে যোগ দেওয়ার আহ্বান জানান।

এই প্রেক্ষাপটে ফেসবুকে 'কয়েকটি কথা' শিরোনামে দেওয়া পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে মিথ্যাচার চলছে। তিনি লেখেন, 'একটি দলের এক্টিভিস্টরা বলছেন, ছাত্ররা এই আইনি প্রক্রিয়ায় রাজি ছিল না। এটা মিথ্যা। ক্যাবিনেটের প্রথম সভাতেই আমি অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম।'

তিনি জানান, অন্য উপদেষ্টারাও তার অবস্থানের পক্ষে ছিলেন। 'নাহিদ-আসিফও আমার পক্ষে ছিল। একজন উপদেষ্টা তখন ন্যুরেমবার্গ ট্রায়ালের মত উদাহরণ টেনে এর বিরোধিতা করেন। এখন সেই যুক্তির পক্ষে স্ট্যাটাস দিয়ে ছাত্রদের বিভ্রান্ত করা হচ্ছে, অথচ তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।'

পোস্টে মাহফুজ আরও লেখেন, 'দুইজন আইনপেশায় অভিজ্ঞ উপদেষ্টা, যাদের একজন ইতোমধ্যে মারা গেছেন, আমাদের অবস্থানের পক্ষে ছিলেন। সংস্কৃতি উপদেষ্টাও ছিলেন আমাদের সঙ্গে। তিনি গতকাল জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রভিশন শিগগির যুক্ত করা হবে বলে আশ্বস্ত করেছেন।'

তিনি অভিযোগ করেন, 'ঘোষণাপত্র নিয়ে দুই মাস ধরে টালবাহানা চলছে। দলীয় বয়ানের একটি খসড়া ঘোষণাপত্র নিয়েই আলোচনা শুরু হয়েছিল, এখন সেটাও অনুমোদন দেওয়া হচ্ছে না। আমরাও ভুল করেছি, কারণ আমরা আপনাদের দলের প্রধানের আশ্বাসে আস্থা রেখেছিলাম।'

নির্বাচন প্রসঙ্গে তিনি লেখেন, 'আমরা নির্বাচন পেছাতে চাই না। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবেই।'

ছাত্র রাজনীতির প্রেক্ষিতে মাহফুজ লেখেন, 'আপনারা যদি ভাবেন ছাত্ররা নিজস্ব আদর্শ গ্রহণ করতে পারে না, তাহলে আপনারা তাদের খাটো করছেন। আমরা আগস্ট থেকেই সব সিদ্ধান্ত সবার পরামর্শ নিয়ে নিয়েছি, সবচেয়ে বেশি পরামর্শ নিয়েছি সেই দলের সঙ্গেই। বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব। সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ! ''

তিনি লেখেন, 'আমরা এখনো উক্ত দল ও তাদের প্রধানকে বিশ্বাস করতে চাই। আমরা আশাবাদী যে তারা লীগ নিষিদ্ধের প্রশ্নে এবং ঘোষণাপত্র প্রকাশে দেশপ্রেমিক ও বাস্তববাদী ভূমিকা নেবেন।'

পোস্টের শেষে মাহফুজ আলম বলেন, 'ঐক্যবদ্ধ হোন। নেতৃত্ব দিন। এ প্রজন্ম যেন হতাশ না হয়। তারা-ই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ।'
 

Related Topics

টপ নিউজ

মাহফুজ আলম / তথ্য ও সম্প্রচার উপদেষ্টা / আওয়ামী লীগ নিষিদ্ধ / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net