Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
অবশেষে কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 April, 2025, 12:00 am
Last modified: 26 April, 2025, 12:00 am

Related News

  • শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি মাকসুদ হেলালী
  • পদচ্যুত কুয়েট উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন
  • শিক্ষকদের দাবির মুখে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগের আল্টিমেটাম, না মানলে দক্ষিণাঞ্চল অচলের হুঁশিয়ারি

অবশেষে কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

২৩ এপ্রিল থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু হলেও শুক্রবার (২৫ এপ্রিল) দিন পর্যন্ত উপাচার্য ড. মাছুদ কামাল ও উপ-উপাচার্য ড. শেখ শরীফুল আলম পদত্যাগ করেননি।
টিবিএস রিপোর্ট
26 April, 2025, 12:00 am
Last modified: 26 April, 2025, 12:00 am
অপসারিত কুয়েট উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ (বামে) ও উপ-উপাচার্য অধ্যাপক এস কে শরিফুল আলম। ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ কামাল ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩'-এর ১০(২) ধারা অনুযায়ী উপাচার্য এবং ১২(২) ধারা অনুযায়ী উপ-উপাচার্যকে প্রত্যাহার পূর্বক অব্যাহতি প্রদান করে নিজ নিজ বিভাগে প্রত্যাবর্তন করা হলো।

কুয়েট শিক্ষার্থীদের দীর্ঘ ৬৫ দিনের আন্দোলন এবং ৫৮ ঘণ্টার অনশনের পর তাদের দাবি পূরণ করে বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করে সরকার।

ওই রাতেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আরও বলা হয়, অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠন করে এ দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালিয়ে নেওয়ার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে।

১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগত বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন।

এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা নিরাপত্তা দিতে ব্যর্থতা এবং ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার চেষ্টায় মদত দেওয়ার অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।

পরবর্তীকালে ২১ এপ্রিল সোমবার বিকেল ৩টায় শিক্ষার্থীরা অনশন শুরু করেন। ৩২ জন শিক্ষার্থী অনশনে অংশ নেন।

তাদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হন এবং দুজন বাড়িতে ফিরে যান।

২৩ এপ্রিল থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু হলেও শুক্রবার (২৫ এপ্রিল) দিন পর্যন্ত উপাচার্য ড. মাছুদ কামাল ও উপ-উপাচার্য ড. শেখ শরীফুল আলম পদত্যাগ করেননি।

দেশের বিভিন্ন গণমাধ্যমে তাদের পদত্যাগের খবর প্রকাশিত হলেও, তা ছিল তথ্য মন্ত্রণালয়ের এক ভুল উদ্ধৃতির ভিত্তিতে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ বা অপসারণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না।

পদত্যাগ বিষয়ে জানতে চেয়ে শুক্রবার সকালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ভিসি মাছুদ কামালের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংক্ষেপে বলেন, [পদত্যাগপত্র] 'দেননি'।

উপ-উপাচার্য শেখ শরীফুল আলমও বলেন, তিনি পদত্যাগ করেননি। বরং তিনি অব্যাহতির সিদ্ধান্ত থেকে সরে এসে অধিকতর তদন্তের আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন।

কুয়েটের একাধিক শিক্ষক ও কর্মকর্তার বরাতে জানা যায়, বুধবার রাতে অপসারণ প্রক্রিয়া শুরুর খবর গণমাধ্যমে প্রকাশের পর বৃহস্পতিবারও উপাচার্য ক্যাম্পাসের বাংলোতেই অবস্থান করেন এবং একাধিক দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন।

তারা জানান, ওই দিন তিনি কয়েকজন কর্মকর্তাকে ব্যাকডেটে (পুরোনো তারিখে) বিভিন্ন দপ্তরে বদলির আদেশ দেন এবং চারজনের ব্যাকডেট নিয়োগেও স্বাক্ষর করেন।

এ স্বল্প সময়ে উপাচার্য যে-সব কার্যক্রম সম্পন্ন করেন, তার বেশিরভাগই ছিল নিয়োগ, আর্থিক লেনদেন ও বদলিসংক্রান্ত নথিপত্রে স্বাক্ষরের সঙ্গে সংশ্লিষ্ট।

Related Topics

টপ নিউজ

কুয়েট ভিসি / কুয়েট / ভিসি অপসারণ / খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / উপাচার্যের অপসারণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি মাকসুদ হেলালী
  • পদচ্যুত কুয়েট উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন
  • শিক্ষকদের দাবির মুখে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগের আল্টিমেটাম, না মানলে দক্ষিণাঞ্চল অচলের হুঁশিয়ারি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net