Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগের আল্টিমেটাম, না মানলে দক্ষিণাঞ্চল অচলের হুঁশিয়ারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 May, 2025, 08:30 pm
Last modified: 12 May, 2025, 08:38 pm

Related News

  • ৬ দাবিতে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ
  • রাষ্ট্রদূত নিয়োগে কেলেঙ্কারি: পদত্যাগের চাপে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে এলপি গ্যাস বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগের আল্টিমেটাম, না মানলে দক্ষিণাঞ্চল অচলের হুঁশিয়ারি

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে শিক্ষক সমিতি। সংবাদ সম্মেলনের পাশাপাশি বিবৃতি দিয়েছেন শিক্ষকরা। কর্মকর্তা-কর্মচারীদেরও একটি অংশ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছেন।
টিবিএস রিপোর্ট
12 May, 2025, 08:30 pm
Last modified: 12 May, 2025, 08:38 pm
উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে মিছিল। ছবি: টিবিএস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবি করে তাকে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টার মধ্যে তিনি পদ ছাড়তে না চাইলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে 'একাডেমিক শাটডাউনের' মধ্যে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। শিক্ষার্থীদের ডাকা এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। তবে, এদিন ২৫টি বিভাগের পরীক্ষা চললেও কোথাও ক্লাস হয়নি।

এদিকে সোমবার রাত ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও অচলাবস্থা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। তার আগেই রাত সাড়ে ৮টায় পাল্টা সংবাদ সম্মেলন ডেকেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে শিক্ষক সমিতি। সংবাদ সম্মেলনের পাশাপাশি বিবৃতি দিয়েছেন শিক্ষকরা। কর্মকর্তা-কর্মচারীদেরও একটি অংশ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, 'আমরা আমাদের যৌক্তিক দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু উপাচার্য পদত্যাগ না করলে আমরা দক্ষিণাঞ্চল অচল করে দেব। সোমবার রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে।'

আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, 'দাবি না মানায় শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা একসঙ্গে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে।'

কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, 'উপাচার্যের স্বৈরাচারী মনোভাবের কারণে কেউই ভালো নেই। তার এই ফ্যাসিস্ট মনোভাব বিশ্ববিদ্যালয় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।'
 
Related Topics

টপ নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় / ভিসি অপসারণ / পদত্যাগ দাবি / আল্টিমেটাম / অচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ৬ দাবিতে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ
  • রাষ্ট্রদূত নিয়োগে কেলেঙ্কারি: পদত্যাগের চাপে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে এলপি গ্যাস বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net