Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
সিলেটে ত্রিপলে ঢাকা কেএফসি, বন্ধ বাটার সব শো-রুম

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
08 April, 2025, 03:05 pm
Last modified: 08 April, 2025, 03:05 pm

Related News

  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!

সিলেটে ত্রিপলে ঢাকা কেএফসি, বন্ধ বাটার সব শো-রুম

লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আটক ১৪, কেএফসির মামলা
দেবাশীষ দেবু, সিলেট
08 April, 2025, 03:05 pm
Last modified: 08 April, 2025, 03:05 pm

ছবি: টিবিএস

সামনেটা দুটি বড় ত্রিপল দিয়ে ঢাকা। তবু ভাঙচুরের চিহ্ন পুরোটা ঢাকা যায়নি। ভাঙাচোরা কাচের জানালা আর তার ফাঁক দিয়ে ভেতরের ধ্বংসস্তূপও বেরিয়ে আসছে অনেকটা। ভেতরে ভাঙা কাঁচ আর চেয়ার টেবিল সাফ-সুতরোর কাজ করছেন কয়েকজন কর্মী। বাইরে পুলিশের সতর্ক পাহারা।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় কেএফসির শো-রুমে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। যদিও শো-রুমের সামনের সাইনবোর্ডও খুলে নেওয়া হয়েছে। আগেরদিন সোমবার দুপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে ভাঙচুর করা হয় কেএফসির এই শাখায়। পৃথক মিছিল থেকে গতকাল সিলেটে ভাঙচুর ও লুট করা হয় ডমিনো'স পিজ্জা, ইউনিমার্ট, রয়েল মার্ক হোটেল, বাটার কয়েকটি শো-রুম এবং একাধিক রেস্টুরেন্ট ও দোকান।

মঙ্গলবার নগর ঘুরে দেখা যায়, ভাঙচুর হওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ ত্রিপল দিয়ে ঢেকে রাখা। আর নগরে বাটার সবগুলো শো-রুম বন্ধ রয়েছে। তবে ভাঙচুরের পরও খোলা হয়েছে ইউনিমার্ট। আর সোমবারের ঘটনায় নগরের সব ব্যবসায়ীদের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে।

নগরের দরগাহ গেইট এলাকায় তিনতলা ভবন নিয়ে বাটার বিশাল শো-রুম। সোমবার মিছিল থেকে এই শো-রুমে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। বাটার এই শো-রুম লুটপাটের ছবি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, এই শোরুমটিও ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটি বাদে বাকি সবগুলো শাটারও বন্ধ। শো-রুমের অর্ধেক খোলা একটি শাটারের সামনে বসা ছিলেন একজন কর্মী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সিলেটে বাটার সবগুলো শো-রুম বন্ধ রয়েছে। আগামী এক সপ্তাহ এগুলো বন্ধ থাকবে। 

নগরের আম্বরখানা, জিন্দাবাজার, বারুতখানা এলাকা ঘুরে তার কথার সত্যতাও পাওয়া যায়। এসব এলাকার বাটার শো-রুম বন্ধ রয়েছে। তবে জিন্দাবাজারে শাটার বন্ধ করে ভাঙচুর হওয়ার বাটার শো-রুমে পরিচ্ছন্নতার কাজ করছেন কর্মীরা।

ছবি: টিবিএস

নগরের আম্বরখানা এলাকায় ইউনিমার্টের শোরুমটিও সোমবার ভাঙচুর করা হয়। তবে মঙ্গলবার শো-রুমটি খোলা হয়েছে। ইউনিমার্টে গিয়ে দেখা যায়, চারতলা ভবনটির সামনের কয়েকটি গ্লাস ভাঙা। ভবনের সামনে পুলিশের পাহারা রয়েছে। ভেতরে পরিচ্ছন্নতার কাজ করছেন কর্মীরা।

ইউনিমার্টের এক কর্মী বলেন, 'প্রশাসনের আশ্বাসে আজকে শো-রুম খোলা হয়েছে। তবে ক্রেতা তেমন নেই।'

নগরের দরগাহ গেইট এলাকায় ডমিনোস পিজ্জার ভাঙচুরকৃত শো-রুমটিও বন্ধ রয়েছে। ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে এই শো-রুম।

সোমবারের তান্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কেএফসির শো-রুম। মিরবক্সটুলায় রয়েল পার্ক নামক বহুতল ভবনে এই কয়েক মাস আগে এই শো-রুমটি চালু হয়। কেএফসি যে ভবনে, সেখানেই বিএনপি নেতাদের মালিকানাধীন রয়ের মার্ক হোটেল। সোমবার কেএফসি ভাঙার সময় চালুর অপেক্ষায় থাকা এই হোটেলটিও ব্যাপক ভাঙচুর করা হয়। মঙ্গলবার এই হোটেলে গিয়ে কর্মীদের পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে। এই হোটেল ও কেএফসির নিচে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।

গতকাল ভাঙচুর করা হয় নগরের চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টও। এই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বাংলাদেশ জাসদের সিলেট জেলা শাখার সভাপতি জাকির আহমদ। সোমবারের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, 'ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার আমাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সোমবার আমরা সেই কর্মসূচির প্রস্তুতি সভা করছিলাম। হঠাৎ একটি মিছিল নিয়ে কোনো কারণ ছাড়াই কয়েকজন আমার রেস্টুরেন্টে ভাঙচুর চালায়। তারা ক্যাশ বাক্স লুট করারও চেষ্টা চালায়।'

ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সোমবারের ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সিলেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন নগরে বিক্ষোভ করে। এ সময় অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের শাটার অর্ধেক বন্ধ রাখতে দেখা যায়।

ছবি: টিবিএস

নগরের আম্বরখানা এলাকার ফাস্ট ফুড বিক্রেতা সজিব আহমদ বলেন, 'সোমবারের ঘটনার পর থেকে আমাদের সবার মধ্যে একটা ভয় দেখা দিয়েছে।' 

তিনি বলেন, 'ক্রেতাদের চাহিদার কারণে আমাদের দোকানে বিভিন্ন ধরনের কোমল পানীয় রাখতে হয়। কিন্তু কোনটা কোন দেশের পানীয়, তা জানিও না। সোমবারের ঘটনার পর দোকানে পানীয় রাখতেই ভয় হচ্ছে।'

সিলেট মেট্রোপলিটন চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খায়রুল হোসেন বলেন, 'এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক তৈরি করেছে। ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা দেশের অর্থনীতির ওপর আঘাত।'

ব্যবসায়ীদের সাহস জোগাতে সোমবার সন্ধ্যায় নগরের বিভিন্ন এলাকায় ট্রাকে করে করে ঘুরে ভাঙচুর ও লুটপাট বন্ধের আহ্বান জানান মহানগর বিএনপি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিদক দলের নেতাকর্মীরা। তারা ট্রাকে করে মাইকিং ও পথসভা করেন।

এ সময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়ের লোদী বলেন, 'সিলেটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে একটি ষড়যন্ত্রকারী মহল সুযোগ নিচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে বিকৃত করে তারা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট চালিয়েছে। অবিলম্বে ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।'

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, 'যারা হামলা-ভাংচুর করছে, তারা ডাকাত। তারা আন্দোলনের নামে সন্ত্রাস করছে, তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত।'

ছবি: টিবিএস

লুটপাট ও ভাঙচুর প্রতিরোধে রাতে ব্যবসায়ী নেতৃবন্দকে নিয়ে বৈঠক করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। 

এদিকে মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ। এ সময় সিলেট চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মুজিবুর রহমান মিন্টু বলেন, 'ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং এসব প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'

তিনি এ ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

গ্রেপ্তার ১৪, কেএফসির মামলা

সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে কেএফসির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার রেজাউল করিম এ তথ্য জানিয়ে বলেন, সোমবার রাতভর অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। ভিডিও ফুটেজ দেখে বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ কমিশনার বলেন, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সোমবার রাতেই কেএফসির সিলেট শাখার পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। 

ছবি: টিবিএস

গ্রেপ্তারকৃতরা হলেন: নগরের কাজীটুলা এলাকার মো. রাজন, মো. রাকিব, শেখঘাটের মো. রিয়াদ, বালুচরের মো. তুহিন, মিরের ময়দানের রবিন মিয়া, শাহী ঈদগাহ এলাকার মোস্তাকিন আহমদ তুহিন, বটেশ্বর বাজার এলাকার আল নাফিউ, নোয়াখালির সৈয়দ আল আমিন তুষার, বিশ্বম্ভরপুরের দেলওয়ার হোসেন, সুনামগঞ্জের ইমন, দিরাইয়ের আব্দুল মোতালেব, মিজান আহমদ ও সাব্বির আহমদ এবং কোম্পানীগঞ্জের জুনাইদ আহমদ।

এদিকে বাটার শো রুম থেকে লুট হওয়া কয়েক জোড়া জুতা নগরের তেররতন থেকে উদ্ধার করেছে পুলিশ। ফেসবুকে জুতা বিক্রির বিজ্ঞাপনের সূত্র ধরে এগুলো উদ্ধার করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, 'বাটা থেকে জুতা লুট করে তা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিলো। ওই বিজ্ঞাপনের সূত্র ধরে নগরের তেররতন থেকে একজনকে আটক করা হয়েছে ও তার বাসা থেকে কয়েক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

সিলেট / কেএফসি / বাটা / বাটা বাংলাদেশ / ভাঙচুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net