Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
নতুন বিনিয়োগ ও চীনা ঋণের সুদহার কমানো নিয়ে ইউনূস-শি জিনপিং আলোচনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 March, 2025, 10:50 am
Last modified: 28 March, 2025, 03:44 pm

Related News

  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • শি জিনপিংয়ের সফরের আগেই ১০ হাজার টনের ডেস্ট্রয়ার তৈরির ঘোষণা উত্তর কোরিয়ার
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং

নতুন বিনিয়োগ ও চীনা ঋণের সুদহার কমানো নিয়ে ইউনূস-শি জিনপিং আলোচনা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইতিবাচক মনোভাব দেখাবে।
টিবিএস রিপোর্ট
28 March, 2025, 10:50 am
Last modified: 28 March, 2025, 03:44 pm
ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ (২৮ মার্চ) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সাথে তার বৈঠকে বলেছেন, চীন বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে এবং চীনা উৎপাদন শিল্পকে স্থানান্তরকেও উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইতিবাচক মনোভাব দেখাবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ফেসবুক পোস্টে জানান, এই দুই নেতার মধ্যে চীনা ঋণের সুদহার কমানো এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন।

পোস্টে বলা হয়, 'বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আন্তরিক এই আলোচনা ছিল বিস্তৃত, ফলপ্রসূ এবং গঠনমূলক। প্রেসিডেন্ট শি প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এটি অধ্যাপক ইউনূসের বিদেশে প্রথম দ্বিপাক্ষিক সফর ছিল এবং এখন পর্যন্ত এটি একটি বড় সাফল্য।'

'প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে চীন। এছাড়া, চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে স্থানান্তরকেও উৎসাহিত করবে। তিনি আরও বলেন, চীন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইতিবাচক মনোভাব দেখাবে। এর মধ্যে চীনা ঋণের সুদহার কমানো এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।'

পোস্টে আরও বলা হয়, 'প্রেসিডেন্ট শি বাংলাদেশে তার দুটি সফরের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ফুজিয়ান প্রদেশের গভর্নর থাকাকালীন তিনি মাইক্রোক্রেডিট অধ্যয়ন করেছিলেন। এছাড়া, তিনি বাংলার আম এবং কাঁঠালও খেয়েছেন, যা অত্যন্ত সুস্বাদু। বাংলাদেশ আগামী মাসগুলোতে এই দুটি ফল চীনে বড় পরিসরে রপ্তানি করবে বলে আশা করা হচ্ছে।'

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠকটি বেইজিং-এর পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশের এবং চীনের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস চার দিনের রাষ্ট্রীয় সফরে ২৬ মার্চ চীন যান।

চীনে তার সফরের দ্বিতীয় দিনে (২৭ মার্চ) ড. ইউনূস চীনা বাজারে ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য শুল্কমুক্ত এবং কোটা-মুক্ত প্রবেশাধিকারের প্রতিশ্রুতি অর্জন করেন। তিনি চীনা উৎপাদন শিল্প বাংলাদেশে স্থানান্তরের বিষয়েও আলোচনা করেন।

আজকের বৈঠকে বাংলাদেশের এবং চীনের মধ্যে কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

Related Topics

টপ নিউজ

শি জিনপিং / ড.মুহাম্মদ ইউনূস / চীন-বাংলাদেশ / ঋণের সুদহার / চীনা বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • শি জিনপিংয়ের সফরের আগেই ১০ হাজার টনের ডেস্ট্রয়ার তৈরির ঘোষণা উত্তর কোরিয়ার
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net