Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
জ্বালানিতে মস্কোর সহযোগিতা চায় ঢাকা, গম ও সার আমদানি করবে বাংলাদেশ

বাংলাদেশ

ইউএনবি
27 March, 2025, 04:50 pm
Last modified: 27 March, 2025, 04:59 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

জ্বালানিতে মস্কোর সহযোগিতা চায় ঢাকা, গম ও সার আমদানি করবে বাংলাদেশ

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের রিসোর্ট শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইউএনবি
27 March, 2025, 04:50 pm
Last modified: 27 March, 2025, 04:59 pm
বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের রিসোর্ট শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: ইউএনবি

রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, রাশিয়া থেকে গম ও সার আমদানি করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের রিসোর্ট শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন নেতারা। এর মধ্যে রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি আলোচনায় স্থান পায়। এছাড়া রাশিয়া থেকে বাংলাদেশ গম ও সার আমদানি এবং বাংলাদেশে সমুদ্র ও সমতল ভূমিতে গ্যাস অনুসন্ধানে রাশিয়ার গ্যাজপ্রমের অনুসন্ধান কার্যক্রম পরিচালনার আগ্রহের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন, ঢাকায় একটি ব্যাংক হিসাবে বাংলাদেশ অর্থ পরিশোধের মাধ্যমে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের আর্থিক সমস্যাগুলো সমাধান করা হয়েছে। 

তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।

আলেক্সি ওভারচুক দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন। এছাড়া রাশিয়ায় আরও বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে আরও বেশি সার ও গম রপ্তানি করতে আগ্রহী রাশিয়া।

এসময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / জ্বালানি / গম / সার / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net