Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
চট্টগ্রামের বাঁশখালীতে কাদায় আটকে পড়া হাতিটির শারীরিক অবস্থার অবনতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2025, 07:05 pm
Last modified: 20 March, 2025, 08:07 pm

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা

চট্টগ্রামের বাঁশখালীতে কাদায় আটকে পড়া হাতিটির শারীরিক অবস্থার অবনতি

চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য জানান, হাতিটির ওজন ২ টনের বেশি। দুর্গম বনের গভীরে হওয়ায়— সেখান থেকে উদ্ধার করে তাকে সাফারি পার্কে নিয়ে যাওয়ার কোন সুযোগও নেই।
টিবিএস রিপোর্ট
20 March, 2025, 07:05 pm
Last modified: 20 March, 2025, 08:07 pm
ছবি: টিবিএস

গত ৫ মার্চ চট্টগ্রামের বাঁশখালীতে কাদায় আটকে পড়া একটি হাতিকে উদ্ধার করে বন বিভাগ। এরপর থেকে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেয়ার ১৬ দিন পরেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এই অবস্থায়, হাতিটির বেঁচে ফেরার তেমন কোনও সম্ভাবনা না থাকলেও— হাল ছাড়তে নারাজ বন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা।

চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা দ্বীপান্বিতা ভট্টাচার্য জানান, 'গত ৫ মার্চ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জলদি বন্যপ্রাণী অভয়ারণ্যের গভীর বনে ঝিরির কাদায় আটকে পড়া বন্য হাতিটিকে উদ্ধার করা হয়। তবে আনুমানিক ৩৫ বছর বয়সী মা হাতিটি তারও বেশ কয়েকদিন আগে থেকে সেখানে আটকে থাকার কারণে খাবার ও পানির অভাবে অত্যন্ত দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে। এতে সে উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলে।'

তিনি বলেন, 'উদ্ধার করার পরদিন থেকে দোহাজারি সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে হাতিটির চিকিৎসা শুরু হয়। বন বিভাগের ১০-১২ জন কর্মী প্রতিদিন প্রায় চার কিলোমিটার পায়ে হেটে পাহাড় ঝিরি ডিঙিয়ে গভীর বনে গিয়ে হাতিটির পরিচর্যা করছে। তবে তার শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি লক্ষ করা যাচ্ছে না।'

দ্বীপান্বিতা আরো বলেন, 'হাতিটির ওজন ২ টনের বেশি। দুর্গম বনের গভীরে হওয়ায়— সেখান থেকে উদ্ধার করে তাকে সাফারি পার্কে নিয়ে যাওয়ার কোন সুযোগও নেই। দিনের বেলায় যতটুকু সম্ভব চিকিৎসা ও সেবা দেয়া হচ্ছে। রাতে ওই এলাকায় বন্য হাতির বিচরণ থাকায় সেখানে থাকা নিরাপদ নয়। তারপরও হাতিটিকে সারিয়ে তুলতে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।'

তিনি বলেন, 'মাঝখানে একজন বিশেষজ্ঞের পরামর্শে হাতিটিকে কপিকলের সাহায্যে তুলে দাঁড় করানোর চেষ্টা করা হয়। এরপর থেকে অবস্থা আরো খারাপ হয়ে যায়। আগে যাও একটু নড়াচড়া করতো এখন তা কমে গেছে।'

হাতিটির চিকিৎসা তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ডা. জুলকারনাইন টিবিএসকে বলেন, 'উদ্ধারের পরদিন থেকে হাতিটিকে এন্টিবায়োটিকসহ বিভিন্ন ড্রাগ দেয়া শুরু হয়। ১২ তারিখ পর্যন্ত তার শারিরীক অবস্থার উন্নতি হতে থাকে। তবে, একজন আন্তর্জাতিক হাতি বিশেষজ্ঞের পরামর্শে তাকে ড্রাগ দেয়া বন্ধ করার পর থেকে প্রাণীটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আমরা বর্তমানে বিভিন্ন দেশের হাতি বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করছি। তাদের পরামর্শ নিচ্ছি।'

তিনি বলেন, হাতিটি উঠে দাঁড়াতে না পারলেও এখনো খাবার খাচ্ছে। তবে শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। হাতিটিকে সারিয়ে তুলতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

Related Topics

টপ নিউজ

বন্য হাতি / চট্টগ্রাম / বাঁশখালী / বন বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net